হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: রুদ্ধশ্বাস লড়াই শেষে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে ফ্রান্সের পাশাপাশি গ্রুপ আই থেকে নকআউটে পৌঁছে গেল নরওয়ে। দলের হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হল্যান্ড। বাকি গোলটি মার্কাস হোমগ্রেন পেদেরসেনের। উল্টোদিকে সেনেগালের হয়ে জোড়া গোল করেছেন ইসমাইলা সার। দীর্ঘ ২৮ বছর বাদে ফের বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল নরওয়ে।

নিউ জার্সিতে সোমবার (২২ জুন) রাতে ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে প্রবল লড়াই হয় নরওয়ে এবং সেনেগালের। দুই দলই রক্ষণ মজবুত করে আক্রমণ শানানোর চেষ্টা করে। প্রথম সুযোগ পায় নরওয়ে। ম্যাচের ৩৫ মিনিটে আর্লিং হলান্ডের নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নরোয়েকে। ম্যাচের ৪৩ মিনিটে নিজেদের বক্সের ঠিক বাইরে ভয়ঙ্কর ভুল করেন সেনেগাল অধিনায়ক কালিদু কুলিবালি। তার পাস সরাসরি গিয়ে পড়ে নরওয়ের বদলি খেলোয়াড় পেদারসেনের পায়ে। সুযোগ হাতছাড়া করেননি তিনি। বল নিয়ে বক্সে ঢুকে নিচু শটে গোল করেন তিনি। সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি বল স্পর্শ করলেও তা জালে জড়ানো ঠেকাতে পারেননি। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় নরওয়ে।

বিরতির পর অর্থা‍ৎ দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাঁপায় নরওয়ে। ৪৮ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নিখুঁত পাস থেকে হলান্ড গোল করে ব্যবধান ২-০ করেন। গোল হজম করেই তেড়েফুঁড়ে ওঠেন সেনেগালের খেলোয়াড়রা। পাঁচ মিনিট পরই সাদিও মানের দুর্দান্ত পাস থেকে ইসমাইলা সার নরওয়ের জালে বল জড়িয়ে ব্যবধান কমান। ৫৮ মিনিটে বক্সের ভেতরে সুযোগ পেয়ে জোরালো শটে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন হলান্ড। ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরে খেলার গতি খানিকটা শ্লথ করে নরওয়ে। ম্যাচের রং বদলাতে মরিয়া হয়ে ঝাঁপায় সেনেগাল। যোগ করা সময়ের তিন মিনিটে নরওয়ের জালে বল জড়িয়ে ফের ব্যবধান কমান সার।  ওই গোলের পরে ঘুরে দাঁড়ানোর আশায় ছিলেন সেনেগাল সমর্থকরা। যদিও শেষ রক্ষা হয়নি। ৩-২ গোলেই হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় সেনেগালকে।

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের

চার ঘন্টার ম্যাচে এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ তে হারাল ফ্রান্স

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের