আমার ক্রিকেটজীবনে আগে এমন কিছু ঘটেছে বলে মনে হয় না: বিরাট

বিষয়টা যেন অনেকটা গোদের ওপর বিষফোঁড়ার মতো হয়ে দাঁড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিষয়টা যেন অনেকটা গোদের ওপর বিষফোঁড়ার মতো হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই রান পাচ্ছিলেন না, তারওপর প্রথম বলে আউট। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট তিনবার ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে গিয়েছেন। যার জেরে টিম ইন্ডিয়া এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে ঘিরে উঠেছে  সমালোচনার ঝড়। রীতিমতো অসহায় অবস্থায় পড়ে যাওয়া বিশ্বের এই অন্যতম ক্রিকেটারের দাবি তাঁর ক্রিকেট জীবনে এর আগে এমন কিছু ঘটেছে বলে মনে হয় না।

সম্প্রতি আরসিবির সাইটে পোস্ট করা একটি সাক্ষাতকারে কোহলি বলেন, প্রথম বলে আউট, ‘সত্যি ভাবা যায় না। এবারের আইপিএলে দ্বিতীয়বার যখন শূন্য রানে আউট হয়ে যাই তখন নিজেকে খুবই অসহায় লাগছিল। নিজের ওপর নিজেই হেসে উঠেছিলাম। মনে হয়েছিল এটাও দেখা বাকি ছিল । আমার ক্রিকেটজীবনে আগে এমন কিছু ঘটেছে বলে মনে হয় না। খেলার সঙ্গে জড়িত সফলতা এবং ব্যর্থতা সবই আমার দেখা হয়ে গেল’।

এই নিয়ে আইপিএলের আসরে এই নিয়ে মোট ৬ বার প্রথম বলেই আউট হয়েছেন কোহলি। সেগুলি হল ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেহেরার হলে, ২০১৪ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে সন্দীপ শর্মার বলে, ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নাথান কুল্টার নেইলের বলে, ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুশমন্ত চামিরার বলে, ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মার্কো জেনসেনের বলে, ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জগদীশ সুচিথের বলে আউট হন বিরাট। 

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের