‘খাবারে মেশানো হয়েছিল বিষ’, বিস্ফোরক দাবি টেনিস তারকা জকোভিচের, কবে ঘটেছিল?

Share:

নিজস্ব প্রতিনিধি : বন্দি অবস্থায় তাঁর খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল! বিস্ফোরক দাবি করলেন নোভাক জকোভিচ। অস্ট্রেলীয় ওপেন খেলতে এসে জোকার তাঁর পূর্ব অভিজ্ঞতার কথা তুলে ধরলেন। জানালেন হোটেলের খাবারে বিষ মেশানো হয়েছিল। ঘটনার ২ বছর হয়ে গিয়েছে। এতদিন চুপ ছিলেন জকোভিচ। তবে এই প্রথমবার প্রকাশ্যে এই নিয়ে কোনও মন্তব্য করলেন তিনি। যা নিয়ে অস্ট্রেলীয় ওপেনে বিরাট বিতর্ক শুরু হয়েছিল হয় জকোভিচকে ঘিরে।

সালটা ছিল ২০২২। করোনা অতিমারীর পরে অজি ওপেন কর্তৃপক্ষ জানায়, অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে করোনার টিকা নিতে হবে। কিন্তু ভ্যাকসিন নিতে চাননি জোকার। তা সত্ত্বেও বিশেষ ছাড় দিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। কিন্তু জোকারের আচরণ মেনে নেয়নি অজি সরকার। ফলে দুপক্ষের মধ্যে শুরু হয় আইনি টানাপোড়েন।

প্রথমে বাতিল করে দেওয়া হয় এই টেনিস তারকার ভিসা। তারপর থেকেই তাঁকে অস্ট্রেলিয়া থেকে বের করার চেষ্টা শুরু হয়।কিন্তু সেটা সম্ভব না হওয়ার কারণে সার্বিয়ান তারকাকে রাখা হয় ডিটেনশনে। মেলবোর্নের একটি হোটেলে বেআইনি অনুপ্রবেশকারী হিসাবে আটকে রাখা হয় জকোভিচকে। যদিও শেষ পর্যন্ত ভিসা মামলায় অজি সরকারের কাছে হেরে যান জকোভিচ। ডিটেনশন পর্ব শেষে অস্ট্রেলিয়া থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হয়েছিল তাঁকে। জকোভিচের কাছে কোন তথ্য প্রমাণ না থাকায় তিনি মুখ খুলতে পারেন নি। জোকভিচের কথায়, তাঁকে পুরোপুরিভাবে ফাঁসানো হয়েছিল। শুধু তাই নয় খাবারের মধ্যে বিষ মিশিয়ে খুনের চেষ্টাও করা হয়েছিল।

এই নিয়ে তিনি জানান, ‘ওই সময়ে মেলবোর্নে যে হোটেলটায় আমি ছিলাম, সেখানে আমার খাবারে বিষ মেশানো হয়েছিল। আমি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু বুঝতে পারিনি ঠিক কী হয়েছে। পরে সার্বিয়ায় ফিরে জানতে পারি, আমার শরীরে বিরাট মাত্রায় পারদ এবং সীসা পাওয়া গিয়েছে। কিন্তু গত দুবছর ধরে কাউকে এই নিয়ে কিচ্ছু বলিনি। আমার সঙ্গে যা অন্যায় হয়েছে তা নিয়ে চুপচাপ ছিলাম। ’

উল্লেখ্য, এমন ভয়ানক অভিজ্ঞতার পরেও মেলবোর্নে স্বমহিমায় ফিরে এসে অস্ট্রেলীয় ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে চলতি বছরে ফের নামবেন অজি ওপেনে।

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম