Australian Open Tenis’র Super 4-এ Novak Djokovic

১০ বার অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের সিঙ্গেলের খেতাব জিতেছেন জোকোভিচ। তাই এই বছরও তাঁদের আশার পারা ধীরে ধীরে চড়তে শুরু করে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেনিসের রাজপুত্রের অব্যাহত জয়যাত্রা। Australian Open Tenis 2024’র Super 4-এ বা সেমিফাইনালে চলে গেলেন নোভাক জোকোভিচ(Novak Djokovic)। ৩৬ বছর বয়সী জোকোভিচ তাঁর থেকে ১০ বছরের ছোট ২৬ বছর বয়সি টেলর ফ্রিৎজকে হারিয়ে পা রেখেছেন অস্ট্রেলিয়ান ওপেনের সেমি ফাইনালে। এদিন জোকোভিচ জিতেছেন ৭-৬, ৪-৬, ৬-২, ৬-৩ সেটে। জোকোভিচ এদিন প্রথম সেট জিতেছিলেন টাই ব্রেকারে। দ্বিতীয় সেটে হেরে যান অস্ট্রেলিয়ান ওপেনের এক নম্বর বাছাই। পরের ২টি সেটে যদিও ফ্রিৎজকে উড়িয়ে দেন জোকোভিচ। স্বাভাবিক ভাবেই জোকোভিচের এই জয়ে খুশি তাঁর সমর্থক ও অনুগামীরা। তাঁরা কার্যত অধীর আগ্রহে প্রহর গুণছেন এই টুর্নামেন্টের কাপ তাঁর হাতে দেখার জন্য। আর কেনই বা সেই আশা তাঁরা রাখবেন না এই তেনিস খেলোয়াড়ের কাছ থেকে। কেননা ইতিমধ্যেই ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের সিঙ্গেলের খেতাব জিতেছেন জোকোভিচ। তাই এই বছরও তাঁদের আশার পারা ধীরে ধীরে চড়তে শুরু করে দিয়েছে। যদিও এদিন জোকোভিচের খেলা দেখে অনেক বিশেষজ্ঞই প্রশ্ন তুলেছেন।   

এইবছরের Australian Open Tenis’র সিঙ্গেলসের খেলায় প্রথম ২টি রাউন্ডে ১টি করে সেট হেরেছিলেন তিনি। তৃতীয় এবং চতুর্থ রাউন্ডে জিতেছিলেন স্ট্রেট সেটেই। এদিন কোয়ার্টার ফাইনালে ১০ বছরের ছোট ফ্রিৎজের বিরুদ্ধে ১টি সেট খুইয়ে জিতেছেন জোকোভিচ। আর সেখানেই উঠছে প্রশ্ন। যদি ১০ বছরের ছোট ফ্রিৎজকে হারাতে জোকোভিচকে ১টা সেটে হারতে হয় তাহলে কাপ জেতার আগে বাকি দুটি ম্যাচে কী হবে জোকোভিচের। এদিনের খেলাটি আদতে ছিল কোয়ার্টার ফাইনাল রাউন্ডের খেলা। কাপ জয় বা খেতাবের অধিকারী হওয়ার জন্য জোকোভিচকে আরও ২টি ম্যাচ জিততে হবে। তিনি সেমি ফাইনালের ম্যাচে জিতলে তবেই ফাইনাল ম্যাচে খেলতে পারবেন। আর ফাইনালে জিতলে তবেই খেতাবের অধিকারী হবেন। টেলর ফ্রিৎজ এবারের টুর্নামেন্টের মোটেই সেরা বাছাই নন। তবুও তাঁকে হারাতে গিয়ে ১টি সেটে হারতে হয়েছে জোকোভবিচকে। ১টি সেটে কোনও রকমে জিতেছেন। আর তাই প্রশ্ন থাকছে সেমিফাইনাল রাউন্ডে তাঁর জয়ের সম্ভাবনা নিয়ে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের