এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে ইংল্যান্ডের এই ক্লাব

Share:

নিজস্ব প্রতিনিধি : ফুটবলেও প্রয়োগ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগাচ্ছে ম্যানঞ্চেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের প্রথম ফুটবল ক্লাব হিসাবে ম্যানঞ্চেস্টার ইউনাইটেড ব্যবহার করবে এই অত্যাধুনিক প্রযুক্তি।

সম্প্রতি ম্যানঞ্চেস্টার মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ইংল্যান্ডের এই ক্লাবটি। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদার হিসাবে কাজ করবে এই ক্লাবটি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ফলে বিশ্লেষণাত্মক দিক থেকে অনেকটাই সুবিধা করতে পারবেন কোচ এরিক টেন হাগ। জানা গিয়েছে, এই প্রযুক্তি ম্যাচ চলার সময়ে দ্রুত খেলোয়াড়দের বিভিন্ন ভুল ক্রুটি ধরিয়ে দেবে। এর ফলে দ্রুতই কোচ ও সহকারি স্টাফরা বুঝতে পারবেন, কোথায় পরিবর্তন আনতে হবে।

একইসঙ্গে অনুশীলনের সময়ও এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হবে। প্রত্যেক খেলোয়াড়ের গতিবিধি পর্যবেক্ষণ করে সেবিষয়ে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, সেকথাও জানা যাবে এই নতুন প্রযুক্তিতে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে জানানো হয়েছে, ম্যাঞ্চেস্টার মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজের ফলে ক্লাবের গবেষণা ও উদ্ভাবনী শক্তি অনেকটাই বাড়বে। দলের পারফরমেন্স বিশদভাবে বিশ্লেষণ করারও সুযোগ থাকবে। উল্লেখ্য, এর আগে বার্সিলোনা ক্লাবেও এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করা হয়। জাভি হার্নান্দেজ কোচ হয়ে আসার পর এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে।

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ