কোয়ালিফায়ারে বড় ব্যবধানে জয় পেল ওমান

ঘরের মাঠে দুর্দান্ত জয় তুলে নিল আয়োজকরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পড়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি। তবে মূল পর্ব নয় এখন মেগা টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ডের খেলাগুলি চলছে। এখন থেকে মোট চারটি দল আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া কুড়ি-বিশের বিশ্বযুদ্ধের মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। রবিবার দুপুরে বাছাই পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ওমান ও পাপুয়া নিউ গিনি। আর ঘরের মাঠে দুর্দান্ত জয় তুলে নিল আয়োজকরা। প্রতিপক্ষকে ১০ উইকেটে উড়িয়ে দিল ওমান।

টসে জিতে প্রথমে বোলিং করারন সিদ্ধান্ত নেন ওমানের অধিনায়ক জীশান মাকসুদ। আর তাঁর সেই সিদ্ধান্ত বেশ ভালোমতোই কাজে লেগে যায়। পাপুয়া নিউ গিনির ব্যাটিং লাইনআপকে পুরোপুরি ভেঙে দেন ওমানের বোলাররা। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১২৯ রান তুলতে সক্ষম হয় পাপুয়া নিউ গিনি। ওমান অধিনায়ক নিজেই ৪টি উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার আকিব ইলাস (৫০) এবং জিতেন্দ্রর সিংয়ের (৭৩) ব্যাটের ওপর ভর করেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওমান।

  

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা