নাপোলির বিজয় উ‍ৎসবে চলল গুলি, নিহত এক সমর্থক

৩৩ বছর বাদে বৃহস্পতিবারই ইতালির সিরি এ লিগে চ্যাম্পিয়ান হয়েছে নাপোলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩৩ বছর বাদে সিরি এ লিগে চ্যাম্পিয়ান হয়েছে নাপোলি। ফের ইতিহাস তৈরি করার পরে বৃহস্পতিবার রাতে বাঁধভাঙা উ‍ৎসবে মেতে উঠেছিলেন ক্লাবের কর্মী-সমর্থকরা। কিন্তু সেই উ‍ৎসব উদযাপনের মধ্যেই গুলিতে প্রাণ হারালেন এক ব্যক্তি। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিন জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও নাপোলির লিগ জয় উদযাপন নিয়ে নিজেদের মধ্যে গোলমাল নাকি অন্য কোনও কারণে ওই গুলি চলার ঘটনা ঘটেছে তা নিয়ে মুখ খুলতে চায়নি নেপলসের পুলিশ। যদিও স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, গুলিতে নিহত ব্যাক্তি এক মাফিয়া গোষ্ঠীর সদস্য ছিলেন।

বৃহস্পতিবার রাতে উদিনেসের সঙ্গে ১-১ গোলে ড্র করার সুবাদেই ১৯৯০ সালের পরে সিরি এ লিগের খেতাব জিতে নেয় নাপোলি। আর প্রিয় ক্লাবের জয়ে রাতেই উদযাপনে নেমে পড়েন নেপলসের বাসিন্দারা। আতশবাজি পুড়িয়ে, শ্যাম্পেন উড়িয়ে সারা রাত ধরে নাপোলির জয় উদযাপন করেন তাঁরা। কিন্তু সেই জয় উদযাপনেও অশান্তির ঘটনা ঘটেছে। কীভাবে জয় উদযাপন করা হবে তা নিয়ে বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যেই মারামারিতে জড়িয়ে পড়েন ক্লাবের সমর্থকরা। এমনকী একে অন্যের ওপরে ছুরি নিয়ে হামলাও চালান।

স্থানীয় সংবাদমাধ্যম ‘লা স্টাম্পা’ জানিয়েছে, নেপলসের বিভিন্ন জায়গায় জয় উদযাপন ঘিরে অশান্তির ঘটনায় প্রায় ২০০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকে যেমন ছুরিকাহত হয়েছেন, তেমনই অনেকে আতশবাজির ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?