মোহনবাগানের নির্বাচন ঘিরে ফের অস্থিরতা, পুলিশকে চিঠি দিল বিরোধীরা

নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দিন কয়েক আগে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মোহনবাগান ক্লাব।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দিন কয়েক আগে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মোহনবাগান ক্লাব। যা রীতিমতো রক্তারক্তির চেহারা নিয়েছিল। এবার সেটা গিয়ে পৌঁছল থানায়। বিরোধী পক্ষের সদস্য সঞ্জয় ঘোষ ক্লাবের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে চিঠি দিলেন ময়দান থানায়। সেখানে তিনি জানিয়েছেন যে, শাসকদের তরফ থেকে নাকি তাঁকে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। সঞ্জয়বাবু হলেন ক্লাবের কার্যকারী সমিতির প্রাক্তন সদস্য এবং প্রাক্তন হকি সচিবও।

সামনেই মোহনবাগান ক্লাবের নির্বাচন। তারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গত শনিবার। আর এটিকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সবুজ-মেরুন তাঁবু। দু’পক্ষের মধ্যে হাতাহাতিতে রক্তাক্ত হল গঙ্গাপাড়ের এই খ্যাতনামা এবং ঐতিয্যশালী ক্লাবটি। সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। এর জেরেই গত রবিবার সকালে ৪ জনকে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ। তবে তাদের কারও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। 

ঘটনার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রাক্তন ফুটবলার এবং ক্লাবের সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গাড়ি। গাড়িটি ক্লাবের বাইরে রাখা ছিল। তবে কে বা কারা এই কাজ করেছে সেটা বোঝা যায়নি। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?