চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্কোয়াশে রুপো জিতলেন কলকাতার সৌরভ ঘোষাল

নিজস্ব প্রতিনিধি: প্রত্যাশা জাগিয়েও স্কোয়াশ ফাইনালে সোনা জেতা হল না কলকাতার ছেলে সৌরভ ঘোষাল। বৃহস্পতিবার ফাইনালে প্রথম সেটে এগিয়ে থাকার পরেও মালয়েশিয়ার প্রতিযোগীর কাছে পর পর তিন সেট হেরে সোনা জয়ের স্বপ্ন চুরমার হয়ে যায় ভারতের তারকা স্কোয়াশ খেলোয়াড়ের। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। তবে সোনা জিততে না পারলেও টানা পাঁচটি এশিয়ান গেমসে পদক জিতে নজির গড়েছেন সৌরভ। সেই সঙ্গে বিশ্ব মঞ্চে ফের একবার বাংলাকে গর্বিত করলেন।

এদিন স্কোয়াশের ব্যক্তিগ ইভেন্টের ফাইনালে মালয়েশিয়ার এন জি ইয়ানের মুখোমুখি হয়েছিলেন ৩৬ বছরের সৌরভ। প্রথম গেম জেতেন ১১-৯ পয়েন্টের ব্যবধানে। কিন্তু দ্বিতীয় গেমে আচমকাই ছন্দপতন ঘটে তাঁর। প্রথমের দিকে এগিয়ে থাকলেও ৯-১১ পয়েন্টে হেরে যান। তৃতীয় ও চতুর্থ গেমে প্রতিদ্বন্দ্বীকে তেমন বেগই দিতে পারেননি সৌরভ। ফলে সোনা জয়ের স্বপ্ন অধরাই থেকে যায়।

তবে সোনা না জিততে পারলেও এশিয়ান গেমসে টানা পাঁচবার পদক জয়ের রেকর্ড করেছেন কলকাতার ছেলে। ২০০৬ সালে দোহা, ২০১০ সালে গোয়াংঝো এশিয়াডে ব্রোঞ্জ জিতেছিলেন সৌরভ। ২০১৪ ইঞ্চিয়ন গেমসে জেতেন রুপো। গতবার অর্থা‍ৎ ২০১৮ সালে জাকার্তা এশিয়াডে ফের ব্রোঞ্জ জিতেছিলেন।  তাছাড়া দলগত স্কোয়াশে এশিয়াডে দুটি সোনা, দুটি ব্রোঞ্জ জেতার রেকর্ড আছে বঙ্গ তনয়ের।

Published by:

Share Link:

More Releted News:

হতশ্রী বোলিংয়ে ডুবল লখনউ, ঋষভের দলের বিরুদ্ধে বড় রানের লক্ষ্য রাখল শ্রেয়সের পাঞ্জাব

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ