অর্ডার নিয়ে বচসা, আর তারপরই সব শেষ! গ্রাহকের সামনেই অর্ডার করা বিরিয়ানি খেয়ে নিলেন ডেলিভারি বয়

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্ডার ডেলিভারি ঘিরে তীব্র বচসা, আর তার পরেই চরম সিদ্ধান্ত! গ্রাহকের সামনেই নিজের অর্ডার করা বিরিয়ানি খেয়ে নিলেন জোমাটো ডেলিভারি বয়। গভীর রাতের এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল, যা আবারও খাবার ডেলিভারি কর্মীদের সঙ্গে গ্রাহকদের আচরণ এবং ‘ডোরস্টেপ ডেলিভারি’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

ঘটনাটি ঘটে মধ্যরাতে । অভিযোগ অনুযায়ী, জোমাটো প্ল্যাটফর্মের এক ডেলিভারি পার্টনার নির্ধারিত ঠিকানায় পৌঁছনোর পর গ্রাহকের সঙ্গে ফোনে তর্কে জড়িয়ে পড়েন। ডেলিভারি এজেন্টের দাবি, গ্রাহক বারবার খাবারটি উপরের তলায় পৌঁছে দিতে বলেন। কিন্তু রাত প্রায় আড়াইটা হওয়ায় এবং নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তিনি নির্দিষ্ট ডেলিভারি পয়েন্টের বাইরে যেতে অস্বীকার করেন। এই নিয়ে ফোনে গ্রাহক কড়া ভাষায় কথা বলেন বলেও অভিযোগ তোলেন ডেলিভারি কর্মী। বিষয়টি তাঁকে এতটাই বিরক্ত করে যে, তিনি পুরো ঘটনার বিবরণ দিয়ে একটি ভিডিও রেকর্ড করেন।

 

View this post on Instagram

 

A post shared by ankur thakur (@ankurthakur7127)

 

আরও পড়ুন: জ্যাকেটে লুকিয়ে ‘যমদূত’! সাপ কামড়াতেই তাকে পকেটে ভরে হাসপাতালে ছুটলেন যুবক 

ইনস্টাগ্রামে অঙ্কুর ঠাকুর নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া সেই ভিডিওতে ডেলিভারি পার্টনার জানান, গভীর রাত পর্যন্ত কাজ করা কতটা শারীরিক ও মানসিকভাবে চাপের। তিনি বলেন, ডেলিভারি কর্মীরা বিশেষ কোনও সুবিধা চান না, শুধু সম্মান ও ভদ্র আচরণ প্রত্যাশা করেন। তাঁর অভিযোগ, উপরে গিয়ে ডেলিভারি দিতে অস্বীকৃতি জানাতেই গ্রাহক অর্ডার বাতিল করার হুমকি দেন। জবাবে তিনি গ্রাহককে অর্ডার ক্যানসেল করার প্রক্রিয়া সম্পন্ন করতে বলেন।

শেষ পর্যন্ত অর্ডার বাতিল হয়ে যায়। এরপরই ভিডিওতে দেখা যায়, ডেলিভারি এজেন্ট ক্যামেরার সামনে খাবারের প্যাকেট খুলে দেখাচ্ছেন—বিরিয়ানি, গুলাব জামুন ও সাইড ডিশ। তিনি জানান, অর্ডার ক্যানসেল হয়ে যাওয়ায় খাবারটি তিনি নিজেই খাবেন। ক্যামেরার সামনে গুলাব জামুন খাওয়ার দৃশ্য মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই ডেলিভারি পার্টনারের পাশে দাঁড়িয়ে বলেন, অসম্মান সহ্য না করাটাই সঠিক সিদ্ধান্ত।

এক নেটিজেন লেখেন, “ডেলিভারি বয়রাও মানুষ, তারা কারও চাকর নয়।” আবার অনেকে মনে করেন, গ্রাহকের দাবিও অযৌক্তিক নয়। তাঁদের যুক্তি, ডোরস্টেপ ডেলিভারির জন্য অতিরিক্ত টাকা দেওয়া হয় সুবিধার জন্যই। ফলে গ্রাহক নামতে না চাইলে সেটাও তাঁর অধিকার। এই ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে ডেলিভারি পরিষেবায় গ্রাহক সুবিধা ও কর্মীদের সীমাবদ্ধতার মাঝখানে কোথায় ভারসাম্য থাকা উচিত, তা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার