জ্যাকেটে লুকিয়ে ‘যমদূত’! সাপ কামড়াতেই তাকে পকেটে ভরে হাসপাতালে ছুটলেন যুবক

বিষধর সাপের ছোবল! প্রমাণ দিতে সাপকে সঙ্গে নিয়েই হাসপাতালে ছুটলেন মথুরার একজন ই-রিক্সা চালক। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কী কাণ্ড! বিষধর সাপের ছোবল! প্রমাণ দিতে সাপকে সঙ্গে নিয়েই হাসপাতালে ছুটলেন মথুরার একজন ই-রিক্সা চালক। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটিনাগরিকরা। সাপ কামড় দিয়েছে বলে তাকে সঙ্গে নিয়েই হাসপাতালে ছুটতে হবে, এটা এমন মানসিকতা? ব্যক্তি নিজের বিপদের পাশাপাশি তাঁর চারপাশে থাকা লোকজনকেও বিপদে ফেলে দিলেন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, সোমবার (১৩ জানুয়ারি) উত্তর প্রদেশের মথুরায়। যেখানে একটি সরকারি হাসপাতালে ওই ব্যক্তির কর্মকাণ্ড হাসপাতালের কর্মকর্তা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হতবাক করেছে।

ব্যক্তির নাম দীপক (৩৯)। যিনি পেশায় একজন ই-রিকশা চালক। সূত্রের খবর, গতকাল ব্যক্তিকে একটি বিষধর সাপে কামড়ায় হাতে। তখন তিনি সাতপাঁচ না ভেবে ওই সাপকে জ্যাকেটের পকেটে নিয়েই জরুরি চিকিৎসার জন্য মথুরা জেলা হাসপাতালে যান। এরপর তিনি চিকিৎসকের কাছে প্রমাণ দিতে প্রায় ১.৫ ফুট লম্বা সরীসৃপটি বের করে জানান। এই সাপ তাঁকে কামড় দিয়েছে। আর সাপটিকে দেখেই রোগী, চিকিৎসক এবং হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

হাসপাতালের কর্মকর্তারা সাপটি দেখার পর ছোটাছুটি শুরু করেন। সাপটি হাসপাতালে উপস্থিত অন্যদের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়ায়। এরপর তাঁরা ব্যক্তিকে প্রাঙ্গণ থেকে সরীসৃপটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়। চিকিৎসা বিশেষজ্ঞদের ধারণা, আসলে সাপের প্রজাতি সনাক্ত করা চিকিৎসার ক্ষেত্রে কার্যকর হতে পারে, সেই ভেবেই ব্যক্তি পকেটে করে সাপটি হাসপাতালে নিয়ে এসেছিল। কিন্তু যেকোনও জীবিত বা মৃত সাপকে জনসাধারণের স্থানে বহন করা বিপজ্জনক। এক্ষেত্রে তিনি সাপটির বর্ণনা দিতে পারতেন। হাসপাতালের একটি ভিডিও এই মূহুর্তে অনলাইনে ভাইরাল। যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন তুলেছে।

 

তবে ক্লিপে, দীপককে চিকিৎসায় বিলম্বের জন্য ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। তিনি দাবি করেছেন যে, তিনি বৃন্দাবন থেকে ভ্রমণ করেছেন এবং আধা ঘন্টারও বেশি সময় ধরে হাসপাতালে অপেক্ষা করেছেন। কিন্তু তাঁকে কোনও অ্যান্টি-ভেনম ইনজেকশন দেওয়া হয়নি। সরকারি হাসপাতালের দুর্বল সুযোগ-সুবিধা দেখে তিনি হতাশ। তাঁকে বাইরে একটি সংক্ষিপ্ত অবস্থান বিক্ষোভ করতেও দেখা যায়। তবে কিছুজনকে ব্যক্তির জ্যাকেট থেকে সাপটি ফেলে দেওয়ার জন্য অনুরোধ করতে শোনা যাচ্ছে। তবে এই অস্বাভাবিক ঘটনাটি অনলাইনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। কিছু ব্যবহারকারী হাসপাতালে সাপ আনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যরা অতিরিক্ত ভিড় এবং সরকারি স্বাস্থ্যসেবা সুবিধাগুলিতে বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এই প্রথম নয়, এর আগেও সাপে কামড়ালে মানুষ সাপকে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছে যেত প্রমাণের জন্যে।কিন্তু এখন এই বিষয়টি বিলুপ্ত।

নারকেলের স্বাদে ঝিঙের চচ্চড়ি! বানিয়ে ফেলুন বাঙালির প্রিয় পদ

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

প্রকাশ্য দিবালোকে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিংহ ঝোটা

সাধারণ সবজিতেই জমবে ভুরিভোজ, নিরামিষের দিনে বানিয়ে ফেলুন পেঁপের কোফতা কারি

একই পদে মিলবে স্বাদ ও পুষ্টি, মেনুতে রাখুন আমলকির ডাল

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত করল সুপ্রিম কোর্ট

৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী