ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

Share:

নিজস্ব প্রতিনিধি: গোর্খা রাইফেলসের হয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সীমান্ত পাহারার দায়িত্বে ছিলেন। সেই দায়িত্ব পালনকালেই ল্যান্ডমাইন বিস্ফোরণে একটি পা হারিয়েছিলেন হাবিলদার সোমান রানা। কিন্তু মনোবল হারাননি। নিজের মনটাকে যতটা সম্ভব শক্ত করে লড়তে হয়েছে। সেই অবিশ্বাস্য যুদ্ধে সাফল্যও এল। (১ অগস্ট) কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স থেকে ভারতকে সোনা এনে দিয়ে ইতিহাস  গড়লেন  সোমান রানা। একই বিভাগে রুপো হাসিল করেছেন ভারতের শুভম জুয়াল। পুরুষদের এফ৫৭ শটপাট ইভেন্টে প্রাক্তন সেনা জওয়ান সোমান দ্বিতীয় প্রয়াসে ১৩.৪০ মিটার ছুড়ে সোনা তুলে নিয়েছেন।  এক পায়ে লড়ে বাজিমাত করে ভারতের প্রাক্তন সেনা জওয়ান সোমান প্রমাণ করেছেন, ‘ইচ্ছে থাকলে উপায় হয়।’

ভারতীয় সেনার প্রাক্তন জওয়ান সোমানের কাছে এই জয় ছিল অদম্য মনোবল ও অধ্যবসায়ের এক অসাধারণ যাত্রার চূড়ান্ত পরিণতি। ভারতীয় সেনাবাহিনীর হাবিলদার সোমান একসময় দেশের অন্যতম সেরা অপেশাদার বক্সার ছিলেন। ২০০৫ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থান অর্জন করেছিলেন। ২০০৬ সালের ডিসেম্বরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় গোর্খা রাইফেলসের হয়ে দায়িত্ব পালনকালে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিনি একটি পা হারান। পরে পুণের ‘আর্টিফিশিয়াল লিম্ব সেন্টার’-এ পুনর্বাসন চলাকালীন প্যারা-অ্যাথলেটিক্সে নিজের নতুন এক লক্ষ্য খুঁজে পান সোমান।

২০১৭ সালে তিনি ‘আর্মি প্যারালিম্পিক’-এ যোগ দেন। এর পর তিনি টোকিও ২০২০ ও প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ২০২২ সালে এশিয়ান প্যারা গেমসে রুপো এবং ২০২৫ বিশ্ব প্যারা-অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ৪৩ বছর বয়সী সোমান এদিন কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের