আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতে ইতিহাস ওয়েস্ট ইন্ডিজের

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: অবশেষে অসাধ্যসাধন করলেন ক্যারিবীয়রা। দীর্ঘ ৩৪ বছর বাদে টেস্টে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হারালেন ক্রেইগ ব্রেথওয়েটরা। মুলতানে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ১২০ রানে হারিয়ে দিলেন। আর সেই সঙ্গে ২ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে এক নয়া ইতিহাস গড়লেন। ৩৪ বছর বাদে ক্যারিবীয়দের পাকিস্তানের মাটিতে জেতানোর মূল নায়ক ২৯ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়্যারিকান। প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ৯ উইকেট নেওয়ার সুবাদে শুধু ম্যান আব দ্য ম্যাচ-ই হননি, ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও ঝুলিতে পুরেছেন।

১৯৯০ সালের নভেম্বরে শেষ বার পাকিস্তানের মাটিতে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফয়সালাবাদে ওই জয় পেয়েছিল। তার পর আর জয়ের মুখ দেখেনি ক্যারিবীয়রা। এবারেও প্রথম টেস্টে হারার পরে সবাই ধড়ে নিয়েছিল, পাকিস্তানের মাটিতে টেস্টে না জয়ের কলঙ্ক মুছতে পারবে না ক্যারিবীয়রা। কিন্তু ক্রিকেট পণ্ডিতদের মূর্খ প্মাণ করে দিলেন ক্রেইগ ব্রেথওয়েটরা। মুলতানে প্রথম ইনিংসে ১৬৩ রানে গুটিয়ে গিয়েছিল ক্যারিবীয়রা। জবাবে জোমেল ওয়্যারিকানের ঘূর্ণির ফাঁদে পড়ে প্রথম ইনিংসে ১৫৪ রানেই থেমে গিয়েছিলেন বাবর আজমরা।

দ্বিতীয় ইনিংসে ব্রাফেটের অর্ধশতরানের সুবাদে ২৪৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ২৫৪ রানের। কিন্তু ব্যাট করতে নেমে ফের ওয়্যারিকানের ঘূর্ণির ফাঁদে পড়ে হাঁসফাঁস করতে থাকেন বাবর আজমরা। সোমবার (২৭ জানুয়ারি) হাতে ছয় উইকেট নিয়ে খেলতে নেমেছিলেন সৌদ সাকিলরা। জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭৮ রান। কিন্তু ব্যাটসম্যানের জন্য বধ্যভূমি হয়ে ওঠা মুলতান পিচে পাকিস্তানের নিচের সারির ব্যাটররা কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। ২০ ওভারের মধ্যে ৫৭ রানে বাকি ৬ উইকেট হারিয়ে ১২০ রানে হেরে মাঠ ছেড়েছে পাকিস্তানিরা।

 

Published by:

Share Link:

More Releted News:

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ