ভারতের কাছে হারের জের, পরের ম্যাচে বাদ পড়ছেন বাবর আজম-শাহিন আফ্রিদি

Share:

নিজস্ব প্রতিনিধি:টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান শিবিরে কড়া সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে। দল পরিচালনার সঙ্গে যুক্ত একটি সূত্রের দাবি, কলম্বোতে ভারতের বিপক্ষে ব্যর্থতার পর নামিবিয়ার বিরুদ্ধে পরবর্তী ম্যাচে একাধিক বড় পরিবর্তন আনতে পারে পাকিস্তান। সূত্র অনুযায়ী, সিনিয়র তারকা বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি-দু’জনকেই ওই ম্যাচে একাদশের বাইরে রাখার ভাবনা চলছে।

জানা গেছে, ভারতের কাছে ৬১ রানে পরাজয়ের পর দলের পারফরম্যান্সে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড-এর চেয়ারম্যান মহসিন নকভি। তিনি দলের ম্যানেজার নাভেদ আকরাম চিমা-কে জানিয়েছেন, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন মানের পারফরম্যান্স মোটেও গ্রহণযোগ্য নয়। সূত্রের খবর, প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচের মাঝপথেই চেয়ারম্যান স্টেডিয়াম ছেড়ে চলে যান, কারণ তখনই স্পষ্ট হয়ে যায় যে পাকিস্তান আরেকটি হারের দিকেই এগোচ্ছে।

আরও পড়ুন: মহসিন নকভিকে ‘অজ্ঞ’ বলে ধুয়ে দিলেন শোয়েব আখতার

এদিকে প্রধান কোচ মাইক হেসন ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করে জানান, দল তাদের প্রকৃত সামর্থ্যের ধারেকাছেও খেলতে পারেনি। ম্যানেজমেন্ট থিঙ্ক ট্যাঙ্কে দীর্ঘ আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে, নামিবিয়ার বিপক্ষে বাবর ও শাহিনকে বেঞ্চে বসিয়ে নাসিম শাহ ও ফখর জামান-কে সুযোগ দেওয়া হতে পারে। পাশাপাশি মিডল অর্ডারে তরুণ খাজা নাফায়-কে নেওয়ার কথাও ভাবা হচ্ছে। 

এই পরিবর্তনগুলি কার্যকর হলে বাবর ও শাহিনের বিশ্বকাপ অভিযান কার্যত সেখানেই শেষ হয়ে যেতে পারে। সুপার এইটে উঠতে হলে নামিবিয়ার বিরুদ্ধে কোনও ভুলের জায়গা নেই পাকিস্তানের। ভারতের কাছে বড় হারের আগে দলটি তুলনামূলকভাবে দুর্বল আমেরিকা ও নেদারল্যান্ডস-কে হারালেও, এবার টিকে থাকার লড়াইয়ে তাদের সামনে কঠিন পরীক্ষা।

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্যদফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বাঁকুড়ায় ধুন্ধুমার

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের