চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনুশীলনের সময় পতাকা টাঙানোর অনুমতি চাইল পাক ক্রিকেট বোর্ড

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের সময়ে জাতীয় পতাকা টাঙিয়ে বিতর্কে জড়িয়েছিল পাক ক্রিকেট দল। সফরকারী দলের ওই বেআক্কেলে কাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন  দেশের বিশিষ্টজন থেকে শুরু করে নেটিজেনরা। শেষ পর্যন্ত সমালোচনার মুখে পড়ে অনুশীলনের সময় দেশের জাতীয় পতাকা টানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুমতি চাইল পাক ক্রিকেট বোর্ড। তবে পিসিবি’র ওই অনুরোধে সাড়া দেওয়া হচ্ছে কিনা, তা নিয়ে মুখ খুলতে চাননি বিসিবি’র কোনও কর্তা।

বেশ কয়েক বছর বাদে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গত ১৩ নভেম্বর ঢাকায় পা রেখেছে পাকি ক্রিকেট দল। মিরপুর স্টেডিয়ামে অনুশীলনও শুরু করেছে মহম্মদ রিজওয়ান-শাহিন আফ্রিদিরা। আর ওই অনুশীলনের সময়ে নিজেদের দেশের জাতীয় পতাকা টাঙিয়েছিলেন তাঁরা। দেশপ্রেমে উদ্ধুব্ধ হতেই এমন অভিনব উদ্যোগ বলে নামপ্রকাশে অনিচ্ছুক এক পাক ক্রিকেটার জানিয়েছেন।

কিন্তু পাক ক্রিকেট দলের এমন সিদ্ধান্তকে ভালোভাবে মেনে নেননি বাংলাদেশের বিশিষ্টজনেরা। বিশেষ করে মুক্তিযুদ্ধের সমর্থকরা। নেটিজেনদের একাংশও ক্ষোভে ফুঁসছেন। যদিও আইসিসির নিয়মানুযায়ী, ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ চলাকালীন দুই দেশের পতাকা তোলা অবৈধ নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, ‘দ্বিপাক্ষিক সিরিজের সময় উভয় দেশের পতাকা প্রদর্শন একটা সাধারণ বিষয়। এতে আপত্তি জানানোর মতো কিছু নেই। পাকিস্তান টিমের পতাকা ওড়ানো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অসন্তোষ প্রকাশ করা হয়নি। তা সত্বেও বিতর্ক সৃষ্টি হওয়ায় পিসিবি’র পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ