আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভিখারি পাকিস্তান! এবার কোপ পড়ছে বাবর আজম-শাহিন আফ্রিদিদের বেতনে

নিজস্ব প্রতিনিধি: হতশ্রী পারফরম্যান্সের শাস্তি হিসাবে এবার বাবর আজম-শাহিন আফ্রিদিদের মতো তারকা ক্রিকেটারদের বেতন কমানোর পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আইসিসির লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটতে চলেছে মহসিন নকভির নেতৃত্বাধীন পিসিবি।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ‘স্পোর্টস নাও’ জানিয়েছে,  চলতি বছর তিনটি  টেস্ট খেলে মাত্র একটিতে জিতেছে পাকিস্তান। ১১টি একদিনের ম্যাচ খেলে জয় এসেছে দুটিতে।। বার বার সতর্ক করে দেওয়া সত্বেও হুঁশ ফেরেনি জাতীয় দলের খেলোয়াড়দের। তাই বেতন কমানোর মতো কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে পিসিবি। বর্তমানে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান সহ ‘এ’ গ্রেড ভুক্ত ক্রিকেটাররা বোর্ড থেকে বার্ষিক ৪৫ লাখ পাকিস্তানি টাকা বেতন হিসেবে পান। আইসিসির লভ্যাংশ থেকে পেতেন ২৭ লাখ পাকিস্তানি টাকা। দুটো মিলিয়ে বছরে বেতন বাবদ পেতেন ৭২ লাখের মতো। আইসিসির লভ্যাংশের ৩ শতাংশ কেটে নিলে ২৭ লাখ আর পাবেন না।

‘স্পোর্টস নাও’ এর প্রতিবেদন অনুসারে, বর্তমানে ‘বি’ গ্রেড ভুক্ত ক্রিকেটাররা  বছরে বোর্ড থেকে ৩০ লাখ টাকা বেতন পান। আইসিসির লভ্যাংশ থেকে পেতেন ১৫ লাখ। ‘সি’ গ্রেড ভুক্ত একজন ক্রিকেটার বোর্ড থেকে ১০ লাখ ও আইসিসির লভ্যাংশ থেকে পেতেন ১০ লাখ। আইসিসির লভ্যাংশ না পাওয়ার ফলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো সিনিয়র ক্রিকেটারের বার্ষিক বেতন ৩১.৫ শতাংশ কমবে। শাহিন আফ্রিদি, নাসিম শাহদের বার্ষিক বেতন কমবে প্রায় ৩৩.৩৩ শতাংশ। এছাড়াও ঠিক হয়েছে  যারা কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন কিন্তু কোন সংস্করণে সুযোগ পাচ্ছেন না তাদের বাদ দেওয়া হবে। এক্ষেত্রে উসমান খান কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন।  হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, সুফিয়ান মুকিমদের মতো কিছু ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে আনা হবে।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ