বৈভবের দ্রুত শতরানের বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানি ব্যাটার, কে তিনি?

Share:

 নিজস্ব প্রতিনিধি: বয়স মাত্র ১৪ বছর, তবে তাঁর দাপটে মুগ্ধ  ক্রিকেট দুনিয়া।   বৈভব সূর্যবংশীর হাতে একবার ব্যাট উঠলে বাকি সব কিছু ভুলে যান। এই বিস্ময় বালকের খেলা সকলকে অবাক করে। এই বয়সেই গড়েছেন একাধিক রেকর্ড। তবে তাঁর গড়া রেকর্ডই এবার ভেঙে দিলেন পাকিস্তানি ক্রিকেটার। পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান সমীর মিনহাস অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি ভারতের বৈভব সূর্যবংশীর যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন।

সোমবার (৫ জানুয়ারী) জিম্বাবুয়ের রাজধানী হারারেতে ওল্ড হারারিয়ানস ক্লাবে হওয়া জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। উমর জাইব দুর্দান্ত বোলিং করেন এবং মাত্র ২০ রানে ৪ উইকেট নেন। এক পর্যায়ে জিম্বাবুয়ের স্কোর ৫ উইকেটে ১৫ রান, কিন্তু মাইকেল ব্লিগনটের ৬০ রানের ইনিংস এবং তাতেন্ডা চিমুগোরোর অপরাজিত ২৮ রানের সাহায্যে  ১৫৮ রানে পৌঁছাতে সক্ষম হয়। রান তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ১৬.২ ওভারে ম্যাচটি জিতে নেয়। ওপেনার সমীর মিনহাস মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেন, যা যুব ওয়ানডে ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। এর আগে, এই রেকর্ডটি ছিল ভারতের বৈভব সূর্যবংশীর। ২০২৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন বৈভব। এদিন সমীর মিনহাস ৫১ বলে ১১৪ রান করেন, যার মধ্যে ১৭টি চার এবং ৫টি ছক্কা ছিল। তিনি মহম্মদ শায়ানের  সঙ্গে ১৪৫ রানের উদ্বোধনী জুটি গড়েন এবং পাকিস্তান আর কোন উইকেট না হারিয়ে শিরোপা জিতে নেয়।

এক নজরে  যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি (সর্বনিম্ন বল)

৪২ সমীর মিনহাস (পাকিস্তান) বনাম জিম্বাবুয়ে, হারারে 2026

৫২ বৈভব সূর্যবংশী (ভারত) বনাম ইংল্যান্ড, ওরচেস্টার, 2025

৫৬ বৈভব সূর্যবংশী (ভারত) বনাম সংযুক্ত আরব আমিরাত দুবাই

৬৩  কাসিম আকরাম (পাকিস্তান) শ্রীলঙ্কা নর্থ সাউন্ড ২০২২

৬৫  জেডেন ড্রেপার অস্ট্রেলিয়া (ভারত) ব্রিসবেন ২০২৫

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের