আইপিএল নিলামে কোন পাকিস্তানি খেলোয়াড় রয়েছেন জানেন কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৫-এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কোন প্লেয়ার কোন দলের হয়ে খেলতে পারে তাও মোটামুটি স্থির হয়ে গিয়েছে তবে মেগা নিলামের দিনই সবকিছু চূড়ান্ত হবে। আগামী ২৪ এবং ২৫শে নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ২০২৫ এর মেগা নিলাম। সারা বিশ্বের মোট ১৫৭৪ জন ক্রিকেটার এই মেগা নিলামে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছিলেন কিন্তু এদের মধ্যে শুধুমাত্র ৫৭৪ জনকেই মূল নিলাম পর্বের আওতায় আনা হয়েছে। অর্থাৎ প্রাক-নির্বাচনেই নিলামের দৌড় থেকে ছিটকে গিয়েছেন ১০০০ জন খেলোয়াড়।

আরও পড়ুনঃ বন্দে ভারতের খাবারে মিলল পোকা, নালিশ শুনে কর্মচারী বললেন ‘এ তো জিরা’, তার পর….’

৫৭৪ জন খেলোয়াড়কে নিয়েই নিলাম পর্ব শুরু হবে উল্লেখিত দিনগুলিতে দুপুর তিনটে থেকে। তবে এখানেও রয়েছে ছাঁটাই পর্ব। কারণ মোট ১০টি টিমে প্লেয়ার নেওয়া হবে সর্বোচ্চ ২০৪ জন। বাকিদেরকে এই সিজনের অবিক্রিত খেলোয়াড় বলে গণ্য করা হবে। এই খেলোয়াড়দের মধ্যে অ্যাসোসিয়েট দেশের ৩ খেলোয়াড়ও শামিল রয়েছেন, তাঁরা হলেন উন্মুক্ত চন্দ্র, আলি খান এবং ব্র্যান্ডন ম্যাকমুলান। নিলামে এই তিন খেলোয়াড়ের বেস প্রাইস রাখা হয়েছে ৩০ লক্ষ টাকা। তবে তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন পাকিস্তানি খেলোয়াড় আলি খান।

আরও পড়ুনঃ বয়স ৫০ পেরিয়ে গেলেও অটুট যৌবন, সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন রচনা নিজেই

ফাস্ট বোলার আলি খানের জন্ম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। মাত্র ১৮ বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন তাঁর বাবা-মায়ের সঙ্গে। পরে আমেরিকার নাগরিকত্ব লাভ করেন আলি। এযাবৎ ১৫টি ওয়ানডে ম্যাচ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। অল্প পরিসরেও ময়দানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে সক্ষম হয়েছেন আলি। এখনও পর্যন্ত ওয়ানডে ম্যাচে ৩৩টি এবং টি-টোয়েন্টি ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন এই দ্রুততম বোলার। আসন্ন মেগা নিলামে কোনও দল তাঁকে নির্বাচন করে কিনা সেটাই এখন দেখার বিষয়।

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

১৫ আগস্ট ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে পাশবিক অত্যাচার, গ্রেফতার যুবক

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বর্ষার ছুটিতে কলকাতার কাছেই জঙ্গলের ডাক, ঘুরে আসুন দেবড়িগড় অভয়ারণ্য

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার