পিটিভি-র বিরুদ্ধে বোমা ফাটালেন শোয়েব

ঝামেলা যেন কিছুতেই বিদায় নিচ্ছে না শোয়েব আখতারের জীবন থেকে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঝামেলা যেন কিছুতেই বিদায় নিচ্ছে না শোয়েব আখতারের জীবন থেকে। এবার পাকিস্তানের সরকারি ও জাতীয় চ্যানেল পিটিভি-র বিরুদ্ধে বোমা ফাটালেন এই প্রাক্তন খ্যাতনামা পেসার। দিন দু’য়েক আগেই উপস্থাপিকা নিয়াজের সঙ্গে খারাপ ব্যবহার করে লাইভ শো ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। সেই কারণে শোয়েবকে অনির্দিষ্টকালের জন্য পিটিভি-তে ধারাভাষ্য দেওয়া থেকে শুরু করে অন্যান্য কোনও কাজের সঙ্গেই যুক্ত থাকতে পারবেন না শোয়েব। সেই সঙ্গে উপস্থাপিকা নিয়াজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পিটিভি কর্তৃপক্ষ।

আর তাঁকে সমস্ত কিছু থেকে বাদ দেওয়ার জন্য পিটিভি-র ওপর বেজায় চটেছেন শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর আগুনের গোলার মতো ডেলিভারি গিয়ে পড়ল চ্যানেলটির ওপর। টুইটের মাধ্যমে শোয়েব জানান, ‘এটা খুবই হাস্যকর একটা বিষয় হল। পিটিভি আমাকে ২২ কোটি পাকিস্তানি এবং শত কোটি বিশ্ববাসীর থেকে বাতিল করে দিয়েছে। পিটিভি কি পাগল হয়ে গিয়েছে, আর ওরা কারা আমাকে সরিয়ে দেওয়ার?’

পিটিভি স্পোর্টসের একটি একটি লাইভ টক-শো-তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া হার্স রাউফকে প্রশংসায় ভরিয়ে দেন শোয়েব। কীভাবে হারিস নিজের বোলিংয়ে এতো উন্নতি করলেন এই বিষয়টি ব্যাখ্যা করতে থাকেন তিনি।

এমন সময় হঠাৎ আখতারকে থামিয়ে দিয়ে সেখানে আরেক পাক পেসার শাহিন আফ্রিদির প্রসঙ্গ টেনে আনেন অনুষ্ঠানের উপস্থাপিকা নিয়াজ। তিনি শাহিনকে নিয়ে বলতে শুরু করেন। আর এই বিষয়টা একেবারেই ভালোভাবে নেননি শোয়েব। টক-শো-র মধ্যেই খানিকটা রাগের মধ্যে দিয়ে তিনি বলে ওঠেন, ‘আমি কিন্তু শাহিন আফ্রিদির কথা বলছিলাম না, হারিস রাউফের কথা বলছি।’ আর এরপরই লাইভ শো-র উপস্থাপিকা শোয়েবকে বলে বসেন, ‘আপনি অতিচালাক এবং অভদ্রের মতো আচরণ করছেন।’ এরপরই বিরতিতে যান উপস্থাপিকা।

তারপর বিরতি শেষ হলে ওই উপস্থাপিকাকে শোয়েব বলেন তাঁর কাছে ক্ষমা চাইতে। কিন্তু নিয়াজ তাতে রাজি হননি। ফলে ক্ষুব্ধ হয়ে শো ছেড়ে বেরিয়ে যান প্রাক্তন পাক পেসার। 

    

 

 

‘অন্য কাউকে ভালোবাসি’, বলতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি