চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৫ মাস পর মাঠে নেমে ভক্তদের নিরাশ করলেন পন্থ

নিজস্ব প্রতিনিধি : শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল পঞ্জাব কিংস। অন্যদিকে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শরা। তবে ৭৫ রানের মধ্যেই দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার প্র্যাভেলিয়ানে চলে যান। এদিন দীর্ঘ ১৫ মাস পর মাঠে নামেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু পন্থও নিরাশ করলেন। 

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গিয়েছে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে। দলগত ৩৯ রানের মাথায় পঞ্জাবের প্রথম উইকেটের পতন হয়। ১২ বলে ২০ রান করে আউট হয়ে যান মার্শ। মার্শকে আউট করে অর্শদীপ সিং। মার্শ আউট হয়ে গেলেও সাই হোপের সঙ্গে জুটি বেঁধে দিল্লি ক্যাপিটালসকে টেনে নিয়ে যান ডেভিড ওয়ার্নার। কিন্তু বেশিক্ষণ ক্রিজে টেকেননি ওয়ার্নার। ২৯ রানের মাথায় ওয়ার্নারকে আউট করেন হার্সাল প্যাটেল। ওয়ার্নার আউট হওয়ার পর বাইশ গজে নামেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। দীর্ঘ ১৫ মাস পর বাইশ গজে নামেন তিনি। কিন্তু তিনিও বড় ইনিংস গড়তে পারলেন না। ব্যক্তিগত ১৮ রানের মাথায় আউট হয়ে যান পন্থ। ১১১ রানের মাথায় দিল্লি ক্যাপিটালসের চার উইকেট পড়ে যায়। 

এদিকে এদিন শেখর ধবনের নেতৃত্বাধীন পঞ্জাব কিংসের হয়ে খেলতে নেমেছেন জনি বেয়ারস্টো, ল্যাম লিভিংস্টোন, জীতেশ শর্মা, সাম কারেনরা। বোলার হিসাবে প্রথম একাদশে রাখা হয়েছে হর্শাল প্যাটেল, অর্শদীপ সিং, রাহুল চাহার, কাগিসু রাবাডাকে। অন্যদিকে অলরাউন্ডার হিসাবে পঞ্জাব কিংসের দলে রাখা হয়েছে শশাঙ্ক সিংকে।

 

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ