প্রয়াত ইস্টবেঙ্গলের ‘জংলাদা’ পরিমল দে, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

বয়স হয়েছিল ৮১ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লাল-হলুদ শিবিরের প্রাক্তন ফরওয়ার্ড পরিমল দে।বয়স হয়েছিল ৮১ বছর। প্রবীণ এই ফুটবলারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকেও প্রয়াত ফুটবলারের প্রতি শোক প্রকাশ করা হয়েছে।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে পরিমল দে’র প্রতি শোক প্রকাশ করতে গিয়ে প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বলেন, তাঁর মতো একজন ফুটবলারের প্রয়াণ নিঃসন্দেহে একটি অধ্যায়ের সমাপ্তি। বাংলার ফুটবলের প্রতি তাঁর অবদান চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বয়সজনিত কারণে বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন এই ফরওয়ার্ড। আক্রান্ত ছিলেন অ্যালঝাইমারে। দিনকয়েক আগে তাঁর শারীরিক অবস্থার আচমকা অবনতি হয়। মঙ্গলবার রাত সওয়া ১২টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে লাল-হলুদ শিবিরের প্রিয় জংলাদা।

পরিমল দে-র জন্ম ১৯৪১-য়ে। ফুটবলের প্রতি ভালোবাসা ছোট থেকেই। আগে খেলতেন উয়াড়িতে। ১৯৬৪-তে সেখান থেকে লাল-হলুদ শিবিরে যোগদান। ক্লাবের হয়ে গোল করেন ৮৪টি। সন্তোষ ট্রফিতে বাংলার দুইবার ট্রফি জয়ের নেপথ্য নায়ক লাল-হলুদ শিবিরের জংলাদা। তিনবার আইএফএ শিল্ড জয়েরও কারিগর তিনি। প্রথমবার ১৯৬৬। পরে ইস্টবেঙ্গল আইএফএ শিল্ড জয় করে ১৯৭০ এবং ১৯৭৩-য়ে। ১৯৭০-য়ে আইএফএ শিল্ড ফাইনালে তার দেওয়া গোল এখনও দ্রুততম হিসেবে রয়ে গিয়েছে। সে বছর পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেমেছিলেন সকলের প্রিয় জংলাদা।  

কেরিয়ার লাল-হলুদ শিবিরের হাত ধরে হলেও পরিমল দে একবার মোহনবাগানেও খেলেছিলেন। 

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির