গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দুরন্ত বোলিংয়ের নিদর্শন গুজরাত টাইটান্সের। যার ফলে পঞ্জাব কিংসের প্রথম সারির ব্যাটাররা মুখ থুবড়ে পড়লেন। তবে লড়াই করে গুজরাতের সামনে ১৬৪ রানের টার্গেট রাখল গুজরাত। আজ, রবিবার গুজরাতের আহমেদাবাদের মোতেরাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স ও পঞ্জাব কিংস। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক শুভমান গিল। ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে উইকেট হারায় পঞ্জাব। প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন, শ্রেয়স আয়ার, কুপার কোনোলি, নেহাল ওয়াধেরা, পরপর আউট হতে থাকেন। ৩৭ রানেই পাঁচটি উইকেট পড়ে যায় পঞ্জাবের। একটা সময়ে মনে হচ্ছিল, ৫০ রানও এদিনের ম্যাচে করতে পারবে না প্রীতি জিন্টার ছেলেরা। যদিও দলের খারাপ সময়ে হাল ধরেন মার্কাস স্টোইনিস ও তরুণ তুর্কি সূর্যাংশু শেগ্রে। তাঁদের কাঁধে ভর করেই ১৬৩ রান করে পঞ্জাব কিংস।

আরও পডুন: ব্যটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

হাফসেঞ্চুরি করেন শেগ্রে, স্টোইনিসের ব্যাট থেকে আসে ৪০ রান। শেষে ১১ বলে ২০ রান করে মার্কো জেনসেন দলকে লড়াই করার মতো জায়গাতে নিয়ে যায়। এদিন গুজরাত দাপটের সঙ্গে বোলিং করে। যার ফলে পঞ্জাবের বড় বড় ব্যাটাররা বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেন নি। গুজরাত টাইটান্সের হয়ে আজ, দুরন্ত বোলিং করেন জেসন হোল্ডার। তিনি চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। কাগিসো রাবাডা ও মহম্মদ সিরাজ নেন দুটি করে উইকেট। শেষ বেলায় একটি উইকেট নেন রশিদ খান। অনবদ্য বোলিং, শুভমানের দারুন অধিনায়কত্ব ও দুরন্ত ফিল্ডিংয়ের জোরে পঞ্জাবকে বড় রান করা থেকে বিরত রাখে গুজরাত। এখন এটাই দেখার জবাবে ব্যাট করতে নেমে টানা তৃতীয় জয় ছিনিয়ে আনতে পারে কিনা গুজরাত টাইটান্স।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট