ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাটে-বলে দাপট দেখিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে দুরমুশ করে চলতি আইপিএলে তৃতীয় জয় তুলে নিলেন অজিঙ্কা রাহানেরা। রবিবার (৩ মে) প্রথমে ব্যাট করে বরুণ চক্রবর্তী-সুনীল নারাইনদের ভেল্কিতে ১৯ ওভারে ১৬৫ রানে গুটিয়ে গিয়েছিলেন প্যাট কামিন্সরা। জবাবে ৭ উইকেট হাতে নিয়ে ১০ বল বাকি থাকতেই জয় হাসিল করলেন অজিঙ্কা রাহানেরা।

জয়ের জন্য ১৬৬ রান তাড়া করতে নেমে অযথা ঝুঁকি না নিয়ে ধীরস্থিরভাবে খেলতে শুরু করেন কলকাতার দুই ওপেনার। অধিনায়ক অজিঙ্কা রাহানে খানিকটা রক্ষণাত্মক খোলসে থাকলেও হাত খুলে খেলতে থাকেন ফিন অ্যালেন। চতুর্থ ওভারে প্যাট কামিন্সের বলে হাইনরিখ ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে দুই ছক্কার সাহায্যে ১৩ বলে ২৯ রান করে যান অ্যালেন। পাওয়ার প্লের মধ্যে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। কিন্তু দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী সেই চাপ সামাল দেন।

সমালোচনায় জর্জরিত কেকেআর অধিনায়ক ঠান্ডা মাথায় ব্যাট করে একপ্রান্ত আগলে রাখেন। অন্যপ্রান্তে হাত খুলে মারতে থাকেন অঙ্গকৃশ। ৩৯ বলেই চারটি চার ও দুই ছক্কার সাহায্যে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খোলেন অধিনায়ক রাহানে-ও। তবে ১৫ তম ওভারে সাকিব হুসেনের বলে বড় শট খেলতে গিয়ে স্মরণ রবিচন্দ্রনের তালুবন্দি হন রাহানে। তিনি করেন ৩৬ বলে ৪৩ রান। তবে আউটের আগে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়ে যান কেকেআর অধিনায়ক। ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করার পর আরও আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন অঙ্গকৃশ রঘুবংশী। সতীর্থ রিঙ্কু সিংহের সঙ্গে জুটি বেঁধে দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৭তম ওভারে শিবাঙ কুমারের বলে ঈশান মালিঙ্গার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে করেন ৪৭ বলে ৫৯। এর পর রিঙ্কু সিংহ ও ক্যামেরন গ্রিন হেসেখেলে ১৮.৩ ওভারেই দলকে জয় এনে দেন। রিঙ্কু ১১ বলে ২২ ও গ্রিন ৩ রানে অপরাজিত থাকেন।

 

 

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট