অভিষেকেই অবিশ্বাস্য ব্যাটিং, একাই গুজরাতকে হারিয়ে দিলেন পঞ্জাবের কনোলি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাগে পেয়েও শ্রেয়স আইয়ারদের হারাতে পারলেন না শুভমন গিলরা। তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল পঞ্জাব কিংসের ব্যাটিং অর্ডার। ঠিক তখনই একা কুম্ভ হয়ে দাঁড়িয়ে দলের নিশ্চিত পরাজয় রুখে দিলেন আইপিএলে প্রথমবার খেলা অসি খেলোয়াড় কুপার কনোলি। মূলত তাঁর ৬৭ রানের অবিশ্বাস্য ও স্থিতধী ইনিংসের দৌলতেই মঙ্গলবার (৩১ মার্চ) গুজরাত টাইটান্সকে তিন উইকেটে  হারিয়ে জয় হাসিল করল পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট খুঁইয়ে ১৬২ রান তুলেছিলেন শুভমন গিলরা। জবাবে পাঁচ বল বাকি থাকতেই হাতে তিন উইকেট রেখে পকেটে ম্যাচ পুরে নিলেন শ্রেয়স আইয়াররা।

জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল পঞ্জাব। দ্বিতীয় ওভারেই দলীয় স্কোর যখন সাত তখন কাগিসো রাবাডার বলে সাজঘরে ফেরেন প্রিয়াংশ আর্য। এর পর মাথা ঠান্ডা করে খেলে ওই বিপর্যয় অনেকটাই সামাল দেন প্রভসিমরান সিংহ ও আইপিএলে প্রথম খেলতে নামা কুপার কনোলি। গুজরাতের বোলারদের বিরুদ্ধে চড়াও হয়ে দুজনে স্কোর বোর্ড সচল রাখেন। দশম ওভারে বল করতে এসে প্রভসিমরানকে (৩৭) ফিরিয়ে ৭৬ রানের পার্টনারশিপ ভাঙেন রশিদ খান। চার নম্বরে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়শ আইয়ার। সতীর্থ কনলির সঙ্গে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। যখন সবাই ধরে নিয়েছিলেন হেসেখেলেই জিতে যাবে পঞ্জাব, ঠিক তখনই ম্যাচের রং বদলাতে শুরু করে।

১৩তম ওভারে বল করতে এসে শ্রেয়সকে (১৮) ফিরিয়ে জুটি ভাঙেন প্রসিদ্ধ কৃষ্ণা। আর অধিনায়ক সাজঘরে ফিরতেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পঞ্জাবের মাঝের সারির ব্যাটিং অর্ডার। স্কোর বোর্ডে আট রান যোগ হতে না হতেই একে একে সাজঘরের পথ ধরেন নেহাল ওয়াধেরা (৩), শশাঙ্ক সিংহ (৪) ও মার্কাস স্টোইনিস (০)। থরহরিকম্প শুরু হয় পঞ্জাব শিবিরে। ঠিক তখনই একা কুম্ভ হয়ে গুজরাতের বোলারদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ান কনোলি। সপ্তম উইকেটে মার্কো জানসেনকে সঙ্গে নিয়ে মূল্যবান ২৬ রানের পার্টনারশিপ যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ গুজরাতের হাত থেকে ছিনিয়ে নেন। ১৮তম ওভারে জানসেনকে (৯) ফিরিয়ে দেন অশোক শর্মা। তাতে খব একটা সমস্যায় পড়তে হয়নি পঞ্জাবকে। কুপার কনোলি ও জেভিয়ার বার্টলেট অষ্টম উইকেটে জুটি বেঁধে ১৯.১ ওভারেই দলকে জয় এনে দেন। কনোলি ৪২ বলে ৬৭ এবং বার্টলেট ৫ বলে ১১ রানে অপরাজিত থাকেন।

এর আগে নিউ চণ্ডীগড়ের নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে এদিন প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই হাত খুলে মারতে থাকেন সাই সুদর্শন ও শুভমন গিল। চতুর্থ ওভারে বল করতে এসে সাই সুদর্শনকে (১৩) সাজঘরে ফেরান মার্কো জানসেন। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান শুভমন গিল ও জস বাটলার। তবে পঞ্জাবের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে তেমন হাত খুলে মারতে পারেননি দুজনে। দশম ওভারে বল করতে এসে শুভমন গিলকে (২৭ বলে ৩৯) ফিরিয়ে গুজরাতকে জোর ধাক্কা দেন যুজবেন্দ্র চহাল। ভেঙে যায় ৪৬ রানের জুটি। এর পর বাটলার ও গ্লেন ফিলিপস তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে একশো রানের গণ্ডি পার করিযে দেন। বিজয়কুমারের বলে বড় শট খেলতে গিয়ে ফিরে যান ফিলিপস (২৫)। খানিকবাদেই ফিরে যান জস বাটলার (৩৮)। তাঁকেও সাজঘরের পথ দেখান যুজবেন্দ্র চহাল।

পাঁচ নম্বরে নামা ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। বিজয়কুমারের বলে মাত্র ১৮ রান করে ফেরেন তিনি। শাহরুখ খানও ক্রিজে থিতু হতে পারেননি। তিনিও বিজয়কুমারের বলে ফিরে যান। করেন মাত্র চার রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬২ রানেই থেমে যায় গুজরাতের দৌড়। রাহুল তেওতিয়া ১১ রানে অপরাজিত থাকেন।

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির