ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ চালু করার জন্য সৌরভ-জয়ের সঙ্গে কথা রামিজের

বিগত ৮ বছর ধরে বন্ধ রয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত ৮ বছর ধরে বন্ধ রয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ। রাজনৈতিক এবং কূটনৈতিক কারণের জন্য ২২ গজে মুখোমুখি হয়নি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। শুধুমাত্র আইসিসি-র টুর্নামেন্ট ছাড়া আর ইন্দো-পাক দ্বৈরথ দেখা যায় না বললেই চলে। তবে জানা গিয়েছে, ফের এই দু’পক্ষের মধ্যে ক্রিকেট সিরিজ চালু করার জন্য উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং পাক ক্রিকেট বোর্ড।

এই বিষয়ে ইতিমধ্যেই নাকি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহের সঙ্গে কথা বলেছেন পিসিবির চেয়ারম্যান রামিজ রাজা। পাক বোর্ডের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে রামিজ জানিয়েছেন যে, ‘ভারত-পাক সিরিজ চালু করার বিষয়ে সৌরভ এবং শাহর সঙ্গে আমার কথা হয়েছে। দুই দেশের ক্রিকেট সম্পর্ক ফের আগের মতো করা প্রয়োজন। আমি বরাবরই বলেছিলাম যে রাজনৈতিক বিষয়গুলি থেকে খেলাকে সর্বদা দূরে রাখা উচিত।’

সেই সঙ্গে পিসিবি চেয়ারম্যান বিবৃতিতে আরও জানান, ‘ভারত-পাক সিরিজ শুরু করাটা খুব সহজ নয়। এর জন্য সবার আগে দু’দেশের বোর্ডের মধ্যে বোঝাপড়া দরকার। তবে এইটুকু বলতে পারি যে আমার সঙ্গে বিসিসিআইয়ের খুব ভালো কথাবার্তাই হয়েছে।’ এবার দেখার বিষয় হল শেষ পর্যন্ত কী হয়।

 

‘অন্য কাউকে ভালোবাসি’, বলতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি