হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন পেলে

প্রায় দু’সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বিশ্ব ফুটবলের সম্রাট।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে বাড়ি ফিরলেন পেলে। প্রায় দু’সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বিশ্ব ফুটবলের সম্রাট। সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। জানা গিয়েছে, কোলনে টিইমার ক্যান্সারে পরিনত হওয়ার জন্য ব্রাজিলিয়ান কিংবদন্তিকে কেমোথেরাপি নিতে হয়েছে। তবে আপাতত সুস্থই রয়েছেন ৮১ বছর বয়সী এই প্রাক্তন ফুটবল। যার ফলে অনেকটাই স্বস্তি পেলেন গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাঁর ফ্যানরা।

চলতি বছরের ৪ সেপ্টেম্বর পেলের মলাশয়ে থাকা টিউমারের অস্ত্রপচার হয়েছিল। তারপর একমাস হসপিটালে থাকতে হয়েছিল তাঁকে। তবে ধীরে-ধীরে সুস্থ হয়ে ওঠেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা এই ফুটবলার। তবে জানা গিয়েছে, এখন তাঁকে মাঝে-মাঝে কেমো নিতে হবে।

বয়স বৃদ্ধি এবং শরীর পুরোপুরি সুস্থ না থাকার কারণে এখন আর সেইভাবে জনসমক্ষে দেখা যায় না পেলেকে। তবে ফুটবল বিশ্বে কোথায় কী ঘটছে সেই সব খবরই রাখেন এই সকার লেজন্ড। প্রায় ১৭ বছর বয়স থেকে ব্রাজিলের জাতীয় দলের হয়ে ফুটবল খেলা শুরু করেন তিনি। ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে সেলেকাওদের বিশ্বকাপ জয়ের পিছনে অন্যতম ভূমিকা ছিল তাঁর। ১৯৭৭ সালে ফুটবলকে বিদায় জানান পেলে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা