পর্তুগালের বিদায়: রেফারিকে দুষছেন পেপে, ফার্নান্দেজ

সহমত পোষণ করেন না কোচ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ থেকে পর্তুগাল বিদায় নেওয়ায় আর্জেন্তিনার রেফারিকে দুষছেন পেপে, ফার্নান্দেজ। দুইয়ের অভিযোগ, পর্তুগালকে বিশ্বকাপের দৌড় থেকে বের করে দেওয়ার উদ্দেশ্য নিয়েই রেফারি মাঠে নেমেছিল। আর রেফারিকে সাহায্য করছে সহকারী রেফারি এবং ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি। পর্তুগালের একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে পেপে ও ফার্নান্দেজ বলেছেন, একটি ম্যাচে রেফারি থেকে শুরু করে সহকারী রেফার, ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি – সকলেই আর্জেন্তিনার। পাশাপাশি তাদের আরও অভিযোগ, বরাদ্দের চেয়েও বেশি অতিরিক্ত সময় খেলানো হয়েছে। ফার্নান্দেজ জানিয়েছেন, ম্যাচ শুরুর আগে যখন তিনি জানতে পারলেন তাদের খেলায় রেফারি, সহকারী রেফারি এবং ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি সকলেই আর্জন্তিনার, তখন তার আর বোঝার বাকি ছিল না, এর উদ্দেশ্য কী। টিভি চ্যানেলকে পেপে বলেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে শনিবারের ম্যাচে পর্তুগালের কোনও রেফারিকে নিয়োগ করা হয়নি। পেপে আরও বলেন, প্রথমার্ধের ইনজুরি টাইম দেওয়া হয়েছিল দুই মিনিট। দ্বিতীয়ার্ধে ইঞ্জুরি টাইম দেওয়া হয় আট মিনিট। এর পরেও রয়েছে একটি পেনাল্টি। যেটা  পর্তুগালকে দেওয়া হয়নি।

যদিও পেপে বা ফার্নান্দেজের সঙ্গে সহমত পোষণ করেন না কোচ। জানিয়েছেন, দলের আরও ভালো পারফর্ম করা উচিত ছিল। রেফারিকে এভাবে কাঠগড়ায় তোলার কোনও মানে হয় না। ফার্নান্দো বলেছেন, দলের পারফরম্যান্স নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। সামনেই রয়েছে ইইরোকাপ। আশা, পর্তুগাল সেখানে ভালো খেলবে।

আরও পড়ুন পর্তুগালকে বিদায় করে বিশ্বকাপ সেমিতে আফ্রিকার অদম্য সিংহ মরক্কো

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার