অন্য অধিনায়কের অধীনে খেলে মর্যাদা ক্ষুন্ন হয় না, রোহিতের পাশে দাঁড়িয়ে বার্তা সিধুর

Share:

নিজস্ব প্রতিনিধি : মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার অন্য অধিনায়কদের অধীনে খেলাকে অস্বাভাবিক কিছু মনে করছেন না ক্রিকেট তারকা নভজ্যোৎ সিং সিধু। তাঁর মতে, ধোনি, রোহিত দুজনেই খুব বড় মাপের খেলোয়াড়। তাই বলে অন্য অধিনায়কের অধীনে খেললে তাঁদের মর্যাদা ক্ষুন্ন হবে এমনটা নয়। উল্লেখ্য, রোহিত শর্মার বদলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। 

এই প্রসঙ্গে বলতে গিয়ে নিজের ক্রিকেট জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন নভজ্যোৎ সিং সিধু। তিনি জানান, ‘আমি একটা সময়ে এমন একটা ভারতীয় দলের হয়ে খেলেছি যেখানে পাঁচ জন অধিনায়ক একসঙ্গে খেলেছেন। তাঁরা হলেন কপিল দেব, দিলীপ ভেঙ্কসরকার, সুনীল গাভাসকার, কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও রবি শাস্ত্রী। দেখা যাবে, এরা প্রত্যেকেই একটা সময়ে অধিনায়কত্ব করেছেন। তাই অন্য অধিনায়কের অধীনে খেলা এটা কোনও বড় বিষয় নয়। আসল কথা হল দেশের হয়ে খেলা। তাই হার্দিকের অধীনে খেললে রোহিত ছোট হয়ে যাবে এমনটা নয়।‘

একইসঙ্গে তিনি জানান, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটি খেলোয়াড়ের পারফরমেন্সই আসল। তিন বছর সময় দেওয়া হয়। এরপরও যদি সেই খেলোয়াড় তাঁর দায়িত্ব ঠিক মতো পালন না করে, তাহলে তাঁকে সরিয়ে দেওয়া হয়। নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়। এটা সবাইকেই মানতে হবে। কিন্তু ধোনি বা রোহিত দুজনেই দুর্ধর্ষ খেলোয়াড় সেই বিষয়ে সন্দেহ নেই।

 

 

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ