কিংবদন্তি বেলকে ছুঁলেন হলান্ড, জেরার্ডের রেকর্ডে ভাগ বসালেন সালাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফির দৌড় এখন কার্যত আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে। বুধবার রাতের ম্যাচের আগে পর্যন্ত দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ছিল ৬। তবে ফুলহামের বিরুদ্ধে দুর্দান্ত ৩-০ গোলের জয় তুলে নিয়ে সেই ব্যবধান কমিয়ে ৩ পয়েন্টে এনেছে পেপ গার্দিওলার দল।

এখন আবার লিড ৬ পয়েন্টে বাড়াতে চাইলে আজ রাতে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কোনও বিকল্প নেই আর্সেনালের সামনে। এই গুরুত্বপূর্ণ সময়ে যদি ‘গানার’রা পয়েন্ট খোয়ায়, তাহলে শিরোপা লড়াইয়ে তাদের উপর মানসিক চাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: প্রথম এগারোয় বুমরা নিশ্চিত, সংশয় অভিষেককে নিয়ে

ফুলহামের বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধেই কার্যত কাজ সেরে ফেলে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ২৪ মিনিটে জানুয়ারিতে দলে যোগ দেওয়া অন্তোনি সেমেনিও গোল করে দলকে এগিয়ে দেন। ৬ মিনিট পর ব্যবধান বাড়ান নিকো ও রেইলি। ৩৯ মিনিটে আর্লিং হলান্ডের গোল ম্যাচে শেষ পেরেকটি ঠুকে দেয়। এই গোলের মাধ্যমে সিটির জার্সিতে সর্বোচ্চ গোল করা ব্যক্তিদের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন হলান্ড। ক্লাবের কিংবদন্তি কলিন বেলের সঙ্গে তাঁর গোলসংখ্যা এখন সমান ১৫৩। তবে বেলের যেখানে এই মাইলফলকে পৌঁছতে লেগেছিল ৪৯২ ম্যাচ, সেখানে হলান্ডের প্রয়োজন হয়েছে মাত্র ১৮৩ টি ম্যাচ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাঁর ২৯ তম গোল।

যদিও বিরতির পর চোটের কারণে মাঠ ছাড়তে হওয়ায় কিছুটা উদ্বিগ্ন হতে দেখা যায় গার্দিওলাকে। ম্যাচ শেষে সিটি কোচ জানান, হলান্ড নিজেই বদলি হওয়ার অনুরোধ করেছিলেন এবং চোট গুরুতর নয় বলেই আশ্বস্ত করেন তিনি।

অন্যদিকে, চলতি মৌসুমে সান্ডারল্যান্ডের ঘরের মাঠে প্রথমবারের মত জয় পেল লিভারপুল। ম্যাচের ৬১ মিনিটে ভার্জিল ফন ডাইকের হেড থেকে করে একমাত্র গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করে ‘রেডস’। গোলটির অবদান ছিল মোহাম্মদ সালাহর। এই অ্যাসিস্টের মাধ্যমে প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে সর্বোচ্চ গোল করানোর তালিকায় কিংবদন্তি স্টিভেন জেরার্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এলেন সালাহ। ৯২ গোল নিয়ে সালাহ ছুঁয়েছেন কিংবদন্তি ষ্টিভেন জেরার্ডকে।

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা