আজ আইপিএলে প্লে-অফের কিনারায় দাঁড়িয়ে থাকা পঞ্জাব-দিল্লি দ্বৈরথ

সপ্তাহ খানেক পরই শুরু হয়ে যাবে প্লে-অফ পর্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে-দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে এবারের আইপিএল। সপ্তাহ খানেক পরই শুরু হয়ে যাবে প্লে-অফ পর্ব। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে শুধুমাত্র গুজরাত টাইটানস প্লে-অফের টিকিট চূড়ান্ত করেছে। রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস কার্যত টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছে গিয়েছে বললেই চলে। তবে চতুর্থ দল হিসেবে ভালো মতোই প্লে-অফের লড়াইতে রয়েছে পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। দুই দলই ১২টি করে ম্যাচ খেলে ১২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে উভয় টিম। যে দল জিতবে তারা আরও একধাপ এগিয়ে যাবে প্লে-অফের দৌড়ে। 

দুই দলই আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে। কেউ কাউকে সহজে এক ইঞ্চিও জামি ছাড়তে রাজি নয়। দুই পক্ষই তাদেঁর গত ম্যাচে জয় তুলে নিয়েছে। পঞ্জাব হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আর দিল্লি পরাস্ত করেছে রাজস্থান রয়্যালসকে। তবে রান রেটের দিক থেকে প্রীতি জিন্টার দলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি। আইপিএলের প্রথম সাক্ষাতে পঞ্জাবকে বড় ব্যবধানে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেদিন কুলদীপ যাদবের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেননি পঞ্জাবের ব্যাটসম্যানরা। তাই বদলা নেওয়ার জন্যও মুখিয়ে রয়েছে কিংসরা।

অন্যদিকে, পথ্বী শ হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে কোনওভাবেই খেলানোর ঝুঁকি নিতে রাজি নয় দিল্লি টিম ম্যানেজমেন্ট। কারণ, এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে রাজি নন তারা। গত ম্যাচে ব্যাট বল দুই বিভাগেই অনবদ্য পারফরম্যান্স করেছিলেন মিচেল মার্শ। তাই পঞ্জাবের বিরুদ্ধেও তাঁর দিকেই তাকিয়ে থাকবে দিল্লি শিবির।  

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন