Arshdeep: ক্রিকেটারের মাকে ফোন আপ-মন্ত্রী গুরমিত, অমরিন্দরের

অর্শদীপকে আনতে যাবেন বিমানবন্দরে

Share:

নিজস্ব প্রতিনিধি, মোহালি:  হিন্দিতে একটা কথা প্রচলিত আছে, যার বাংলা করলে দাঁড়ায় ক্যাচ ধরো, ম্যাচ ভরো। (হিন্দিতে – পাকরো ক্যাচ, জিতো ম্যাচ)। সেই ক্যাচ মিশ করায় পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে। আর খলনায়ক হয়ে উঠলেন অর্শদীপ। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড। সেই সঙ্গে কদর্য ভাষায় চলে আক্রমণ। সেই আক্রমণে মানসিক ভাবে ভেঙে পড়েছেন অর্শদীপ।

সোশ্যাল মিডিয়া ট্রোলড হওয়া, উইকিপিডিয়ার পাতা তাঁকে খলিস্তানি বলে উল্লেখ করা – সব খবর কানে গিয়েছে পঞ্জাবের শিক্ষামন্ত্রী গুরমিত সিংয়ের। খবর পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে শিক্ষামন্ত্রী অর্শদীপের মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। ক্রিকেটারের মাকে তিনি বলেছেন – ম্যাচের শেষ মুহূর্তে কোনও বোলারের হাতে বল তুলে দেওয়ার অর্থ তাঁর ওপরে ক্যাপ্টেনের ভরসা রয়েছে। আমাদের প্রত্যেকের জীবনে খারাপ দিন, ভালো দিনের আসা-যাওয়া লেগেই থাকে। খেলার কোনও একটি দিনকে সেভাবেই দেখতে হবে। অন্যান্য ম্যাচে অর্শদীপের পারফরম্যান্স ভালো। আমি ও আপনি আমরা একসঙ্গে ছেলেকে আনতে বিমানবন্দরে যাব।

অর্শদীপকে এক তরফ থেকে লাগাতার সমালোচনা করে যাওয়ায় সরব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন – অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটা ক্যাচ ফস্কে যাওয়ায় নানা প্রান্ত থেকে অর্শদীপের সমালোচনা করা হচ্ছে। এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে অন্য ম্যাচে। চাপ থাকায় অনেকেই ভুল করে ফেলেন। আমাদের উচিত অতীত ভুলে অর্শদীপের পাশে দাঁড়ানো। তাকে আগামীদিনের জন্য উৎসাহিত করা।

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ