হেরে গিয়ে কোর্টেই র‍্যাকেট ভাঙলেন পি ভি সিন্ধু

Share:

নিজস্ব প্রতিনিধি : স্পেন মাস্টার্স টুর্নামেন্টে থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে গিয়ে মেজাজ হারালেন পি ভি সিন্ধু। শুধু মেজাজ হারানোই নয়, মাঠের মধ্যে নিজের র‍্যাকেটটি ভেঙে ফেলেন সিন্ধু। ফলস্বরূপ সিন্ধুকে হলুদ কার্ডও দেখানো হয়।

শুক্রবার প্রথম রাউন্ডে পিছিয়ে থেকেও পরে খেলায় ফিরেছিলেন সিন্ধু। থাইল্যান্ডের খেলোয়াড় সুপানিদা কাটেথংয়ের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম সেটে ২৪-২৬-এ হেরে যায় সিন্ধু। এরপর পরের সেটে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে সক্ষম হয় এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা। পরের সেটটি ২১-১৭-তে জিতে যায় সিন্ধু। কিন্তু শেষ সেটে অবশ্য জয় ছিনিয়ে নিতে পারেননি দুই বারের অলিম্পিক পদকজয়ী। শেষ সেটে ২২-২০-তে হারতে হয় তাঁকে। সুপানিদার বিরুদ্ধে এর আগে গত দুবছর একাধিকবার মুখোমুখি হয়েছে সিন্ধু। সেখানে সাফল্যের নিরিখে সিন্ধুই এগিয়ে ছিল। কিন্তু শুক্রবার বিশ্বের ১৭ নম্বরে থাকা খেলোয়াড়ের বিরুদ্ধে হেরে যাওয়ায় মেজাজ ঠিক রাখতে পারেননি সিন্ধু। কোর্টের মধ্যেই র‍্যাকেটটি ছুড়ে ফেলে দেয়। এরপর চেয়ার আম্পেয়ারের কাছে হলুদ কার্ড দেখতে হয় সিন্ধুকে। মাঠে ব্যবহার ঠিক না থাকার কারণেই সিন্ধুকে হলুদ কার্ড দেখতে হয়।

এর আগে স্পেন মাস্টার্স টুর্নামেন্টে প্রাথমিক রাউন্ডগুলিতে তেমন প্রতিরেধের মুখে পড়তে হয়নি সিন্ধুকে। তবে কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের প্রতিপক্ষের বিরুদ্ধে সিন্ধুকে কিছুটা প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল। প্রথমে পিছিয়ে থেকেও কোয়ার্টার ফাইনালে খেলায় ফিরেছিলেন সিন্ধু। দুপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইও হয়। শেষ পর্যন্ত সিন্ধুর কিছু ভুল তাঁকে হার স্বীকার করতে বাধ্য করে।

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?