সেনেগালের কাছে হেরে কার্যত বিশ্বকাপ থেকে বিদায় কাতারের

পরের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আয়োজক দেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: বিশ্বকাপ আয়োজনে জলের মতো টাকা খরচ করেছে কাতার সরকার। ঘরের মাটিতে দলের ফুটবলাররা অন্তত দ্বিতীয় রাউন্ডে যাবে বলে চরম আশাবাদী ছিলেন সরকারের শীর্ষ আধিকারিকরা। কিন্তু গ্রুপ পর্বে পর পর দুই ম্যাচ হেরে কার্যত বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পথে মোহাম্মদ মুনতারিরা। ইকুয়েডরের পরে শুক্রবার ঘরের মাঠে সেনেগালের কাছেও ৩-১ গোলে হারতে হয়েছে। পরের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আয়োজক দেশ। ফলে টানা তিন ম্যাচ হারার লজ্জা জোটে কিনা, সে দিকেই থাকবে নজর।

উদ্বোধনের দিনেই ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল কাতার। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারতে হয়েছিল সেনেগালকে। ফলে বিশ্বকাপে টিঁকে থাকার জন্য দুদলের কাছেই এদিনের ম্যাচ ছিল মরণ-বাঁচনের লড়াই। দোহার আল থুমামা স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সেনেগাল। ম্যাচের ৮ মিনিটে ডান দিক থেকে আক্রমণ তুলে এনেছিল সেনেগাল। কিন্তু তা কাজে ম্যাচের ১৫ মিনিটে প্রতি আক্রমণ শানায় কাতার। ডি বক্সের বাইরে থেকে ভলি করেন আফিফ। তবে তা ক্রসবারের অনেক উপর দিয়ে চলে যায়। আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে। শেষ পর্যন্ত প্রথমার্দের প্রায় শেষের দিকে কাঙ্খিত গোল পায় সেনেগাল। ম্যাচের ৪১ মিনিটে কাতারের রক্ষণভাগের ভুলে ডি বক্সের ভিতর থেকে প্লেসিং শটে গোল করে সেনেগালকে এগিয়ে দেন বউলিয়া ডিয়া।

প্রথমার্ধে এগিয়ে থাকার সুবাদে দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে খেলতে শুরু করে সেনেগাল। ৪৮ মিনিটে ফের কাতারের জালে বল ঢোকান ফারমারা ডাইডিউ। দুই গোলে পিছিয়ে থাকলেও হার মানেননি কাতারের ফুটবলাররা। সেনেগালের বক্সে বেশ কয়েকবার হানা দেন মহম্মদ মুনতারিরা। ৭৮ মিনিটের মাথায় কাতারের হয়ে গোল করেন মুনতারি। কিন্তু কাতারের সমর্থকদের মুখের হাসি বেশিক্ষণ থাকেনি। কয়েক মিনিট বাদে ফের কাতারের জালে বল ঢোকান  সেনেগালের ফরোয়ার্ড বাম্বা দিয়েং।  এদিন ৩-১ গোলে আয়োজকদের হারিয়ে শেষ ষোলোয় যাওয়ার আশা জিইয়ে রাখলেন মানেরা।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL