বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান মাতালেন নোরা ফতেহি

বলিউডের আইটেম গার্ল রবিবার মঞ্চে এসেছিলেন কালো পোশাক পরে।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: গ্রেটেস্ট শো অন আর্থ অর্থা‍ৎ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল তাঁর। কিন্তু ‘দিলবার’ গার্লকে ২৯ নভেম্বর অনুষ্ঠানে দেখা যায়নি। উদ্বোধনী অনুষ্ঠানে না পারফর্ম করলেও  ফাইনালের  আগে সমাপ্তি অনুষ্ঠান মাতিয়ে দিলেন নোরা ফতেহি। লুসাইল স্টেডিয়ামে হাজির ৮০ হাজারে বেশি দর্শক মুগ্ধ নয়নে দেখলেন মরক্কান-কানাডিয়ান নর্তকীর উত্তাপ ছড়ানো নাচ। বলিউডের আইটেম গার্ল রবিবার মঞ্চে এসেছিলেন কালো পোশাক পরে। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে তিনজনের সঙ্গে মঞ্চে নাচতে দেখা গিয়েছে নোরা ফতেহিকে। তাঁর সঙ্গী  হয়েছিলেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল।

ফিফার পক্ষ থেকে গত শুক্রবারই জানানো হয়েছিল, ফাইনালের আগে দর্শকদের জন্য লুসাইল স্টেডিয়ামে থাকছে বিশেষ জমকালো অনুষ্ঠান। ১৫ মিনিটের ওই অনুষ্ঠান ফুটবল অনুরাগীদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে এদিন ভারতীয় সময় সন্ধে সাতটার খানিক বাদে শুরু হল সমাপ্তি অনুষ্ঠান। ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলনের সঙ্গে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো ভিডিওর সাহায্যে দেখানো হয়েছে। এর পরে ‘আর্বো’ গান গেয়ে দর্শদের বাহবা কুড়ান ওজুনা এবং গিমস। তার পরে বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গান মার্কিন গায়ক ডেভিডো এবং আইশা। শেষে নোরা ফতেহির আগুন ছড়ানো নাচ।

বিশ্বকাপের উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের ডাক পাওয়ায় জিয়ান্নি ইনফ্যান্তিনিওকে ধন্যবাদও জানিয়েছেন দিলবার গার্ল। সেই সঙ্গে ফিফা প্রেসিডেন্টকে একটি লাল রঙের বক্স উপহার দিয়েছেন। যদিও ওই ওই বক্সে কী রয়েছে তা খোলসা করেননি নোরা। শুধু জানিয়েছেন ফিফা প্রেসিডেন্টের জন্য নিজের হাতে উপহার তৈরি করেছেন।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?