কানপুরে পিচ নির্মাতাদের চেক দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন দ্রাবিড়

অল্পের জন্য কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে জয় অধরা রয়ে গেল ভারতের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অল্পের জন্য কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে জয় অধরা রয়ে গেল ভারতের। শেষ সময় আর একটি উইকেট না তুলতে পারার জন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল টিম ইন্ডিয়াকে। তবে তা সত্ত্বেও বড়সড় মহানুভবতার পরিচয় দিলেন দলের কোচ রাহুল দ্রাবিড়। গ্রিনপার্কের পিচ নির্মাতাদের আর্থিক পুরস্কার দিলেন তিনি।

জানা গিয়েছে, পিচের চরিত্রে খুশি হয়েই এমন কাজ করেছেন ‘দ্য ওয়াল’। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই পিচ থেকে ব্যাটসম্যান এবং বোলার উভয়ই সমান সুবিধা পেয়েছে। আর প্রথমদিন থেকে শুরু করে পঞ্চম তথা শেষদিন পর্যন্ত এটা দেখা গিয়েছে। তাই ক্রিকেটেরভাষায় এটাকে একেবারে ‘স্পোর্টিং উইকেট’ বলা যায়। সেই জন্য খুশি হয়ে মাঠকর্মীদের হাতে ৩৫ হাজার টাকার চেক তুলে দিয়েছেন দ্রাবিড়।

সূত্রের খবর, ম্যাচ শেষ হওয়ার পরই এই কাজটি করেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। এই ৩৫ হাজার টাকা পিচ প্রস্তুতকারী এবং সমস্ত মাঠ কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

দলের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন কানপুরের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও দ্রাবিড় কিন্তু তাঁর উল্টো মেরুতেই হাঁটলেন। আর বুঝিয়ে দিলেন কেন তিনি সকলের থেকে আলাদা।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির