ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ দেখতে মুম্বই পৌঁছলেন রজনীকান্ত, থাকবেন আমির, সলমনও

সূত্রের খবর, রজনীকান্ত, আমির খান, সলমন খানের মতো জনপ্রিয় বলিউড অভিনেতারা মাঠে থাকবেন। বাদ যাবেন না নীতা আম্বানি বা ডেভিড বেকহ্যামের মতো গণ্যমান্য ব্যক্তিরাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের শুরুতেই ভারতের দুর্দান্ত পারফরম্যান্স হৃদয় জয় করে ফেলেছে গোটা বিশ্বের। যেমন বিরাট কোহলির অনবদ্য পারফরম্যান্স তেমনি রোহিত শর্মাদের দুরন্ত পারফরম্যান্স, এটা বুঝতে বাকি নেই যে, এবার বিশ্বকাপের মুকুট উঠবে ভারতের মাথায়। পরপর ৯ ম্যাচ জিতে টেবিলের শীর্ষে এখন ভারত। প্রতিটি ম্যাচ দেখতে মাঠে ভিড় জমিয়ে ছিলেন একাধিক তারকারা। ভারত-পাকিস্তান এর প্রথম ম্যাচেও সেলিব্রিটিরা নানা পারফর্ম করেছেন নরেন্দ্র মোদী আমেদাবাদ স্টেডিয়ামে। 

আজ ভারতের প্রথম সেমি ফাইনালেও সেই সাক্ষী থাকতে চলেছে ভারত। আজ নিউজি ল্যান্ডের সঙ্গে মুখোমুখি হবে ভারত। তাই নিয়ে উন্মাদনা তুঙ্গে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হতে চলেছে এই দুর্ধর্ষ ম্যাচ। আর এই ম্যাচে থাকতে পারেন একাধিক অভিনেতা। আগের দিন বিপুল ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের শিরোপা অর্জন করেছিল রোহিত শর্মার টিম। ফলে টানা ৯ ম্যাচ জিতে এখন টেবিলের শীর্ষে বসে রয়েছে ভারত। এই ৯ ম্যাচে তাদের সংগ্রহে ১৮ পয়েন্ট। শেষ চারটি ম্যাচে বিপুল ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়েছে দেশ। এবার সবার নজরে সেমি ফাইনালে। গতবার বিশ্বকাপে এই সেমি ফাইনালের ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। তাই এবার পুনরায় সেই ম্যাচ দেখার উন্মাদন সবার। ২০১১ এর পর আবার এই বছর দেশ বিশ্বকাপ ঘরে আনতে পারে সেই দিকেই নজর সবার। ফলে আজকের ম্যাচ যে হাই ভোল্টেজ হতে চলেছে, তা বলাই বাহুল্য।১৫ নভেম্বর দুপুর ২ টো থেকে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমি ফাইনাল ম্যাচ। যদিও ম্যাচ শুরুর এক ঘণ্টা আগেই টস হবে। তাই এই উপলক্ষ্যে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসবে চাঁদের হাট। একাধিক প্রভাবশালী তারকা এদিন ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

সূত্রের খবর, রজনীকান্ত, আমির খান, সলমন খানের মতো জনপ্রিয় বলিউড অভিনেতারা মাঠে থাকবেন। বাদ যাবেন না নীতা আম্বানি বা ডেভিড বেকহ্যামের মতো গণ্যমান্য ব্যক্তিরাও। ইতিমধ্যেই মুম্বই চলে এসেছেন রজনীকান্ত। আর কে কে থাকবেন এই ম্যাচে তা এক্ষুনি বলা যাচ্ছে না। এদিন মাঠে গেস্ট এপিযারেন্স থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়েল মাদ্রিদের প্রাক্তন খেলোয়াড় ডেভিড বেকহ্যাম, যিনি ইউনিসেফের তরফে প্রতিনিধিত্ব করবেন। আগামী ১৯ তারিখ বিশ্বকাপের ফাইনাল। 

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি