বিসিসিআইয়ের বিরুদ্ধে তোপ দাগলেন রামিজ রাজা

ভারত যদি টাকা না দিত তাহলে পাকিস্তানের ক্রিকেট ডুবে যেত। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত যদি টাকা না দিত তাহলে পাকিস্তানের ক্রিকেট ডুবে যেত।  সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের এই উপকারের কথা স্বীকার করেও, তোপ দাগলেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। তাঁর মতে, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে যাওয়ার সাহস কেউ দেখাবে না। কারণ, বিসিসিআইয়ের হাত ধরেই একটা বড়সড় অর্থ উপার্জন হয় আইসিসি-র। তাই কেউ চাইবে না তাদের চটাতে।

স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এসে পিসিবি-র চেয়ারম্যান রামিজ বলেন, ‘আইসিসি পাক ক্রিকেট বোর্ডকে ৫০ শতাংশ টাকা দেয়। আইসিসি যে সমস্ত প্রতিযোগিতাগুলি আয়োজন করে তা থেকে লভ্যাংশ আসে। আর সেটা আইসিসি সদস্য দেশগুলির মধ্যে ভাগ করে দেয়। আর সেই লাভের প্রায় ৯০ শতাংশ আসে ভারত থেকে। তাই ভারতের ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলিই পাক ক্রিকেটকে চালায়। ওরা টাকা না দিলে আমাদের ক্রিকেট ডুবে যাবে।’

সেই সঙ্গে তিনি আরও বলেন যে, ‘কোনও দেশের বোর্ডই ভারতের বিরুদ্ধে যাবে না। যে যাবে সেই বিপদে পড়ে যাবে। তাই সবাই চায় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে। কারণ, ওদের ক্রিকেটের বাজার খুবই জনপ্রিয় এবং আর্থিকভাবে শক্তিশালীও।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের