করোনা আতঙ্কেই বেঞ্জেমার জোড়া গোলে জিতে বছর শেষ করল রিয়াল

করোনা বেশ ভালোমতোই থাবা বসিয়েছে রিয়াল মাদ্রিদ শিবিরে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনা বেশ ভালোমতোই থাবা বসিয়েছে রিয়াল মাদ্রিদ শিবিরে। স্পেনের এই খ্যাতনামা দলটির বেশ কয়েকজন ফুটবলারের কোভিডে আক্রান্ত। তবে তার একবিন্দুও প্রভাব পড়েনি লস ব্ল্যাঙ্কোসদের খেলায়। বুধবার রাতে লা লিগার ম্যাচে অ্যাথলেটিক ক্লাবকে ২-১ ব্যবধানে উড়িয়ে দিল তারা। রিয়ালের হয়ে জোড়া গোল করলেন করিম বেঞ্জেমা। চলতি মরশুমে বেশ ভালো ছন্দে রয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। বছরের শেষ ম্যাচেও করলেন দু’টি গোল। যার মধ্যে একটির কোনও তুলনা হয় না বললেই চলে। 

আর সবথেকে মজাদার বিষয় হল খেলার সবকটি গোলই হয়েছে প্রথম দশ মিনিটের মধ্যেই। ম্যাচের চতুর্থ মিনিটের মাথাতেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেঞ্জেমা। জার্মান মিডিও টনি ক্রুসের পাস থেকে বল অ্যাথলেটিকো জালে জড়িয়েদেন তিনি। এর রেশ কাটতে না কাটতেই সাত মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফুটবলার। প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে মাটি ঘেঁষা অনবদ্য একটি শটে গোল করেন বেঞ্জেমা।  

তবে এর মিনিট তিনেকের মাথায় অ্যাটলেটিকোর হয়ে ব্যবধান কমান স্যানসেট।  দে মার্কোসের পাস থেকে গোল করেন তিনি। তবে এরপর আর কোনও গোল হয়নি। ফলে ম্যাচ শেষে ২-১ ব্যবধানে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। যার ফলে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার দিকে আরও একধাপ এগিয়ে গেল লস ব্ল্যাঙ্কোসরা।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা