শনিবার রাতে চ্য়াম্পিয়ন্স লিগের মহারণ, মুখোমুখি বরুশিয়া-রিয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর গোনা শেষ। শনিবার মধ্যরাতে উয়েফা চ্যাম্পিয়ান্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে বরুশিয়া ডর্টমুন্ড ও রিয়াল মাদ্রিদ। এদিন ডর্টমুন্ডকে হারিয়ে ইতিহাস তৈরিতে মরিয়া রিয়াল মাদ্রিদ। অন্যদিকে রিয়ালকে হারিয়ে ২৬ বছরের খরা কাটাতে চাইছে জার্মান ক্লাব ডর্টমুন্ড।

ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। গত ১০ বছরে ষষ্ঠবার চ্যাম্পিয়ান্স ট্রফি জয়ের লক্ষ্যে নামছে কার্লোস আনচেলেত্তির ছেলেরা। ১৯৫৬ সাল থেকে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার পর টানা পাঁচ বার ট্রফি জিতেছিল স্পেনের এই ক্লাবটি। এরপর ১৯৬৬ সালে ইউরোপের সেরা ক্লাব হয় রিয়াল। সপ্তমবার ট্রফি জয়ের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয়েছিল ১৯৯৮ সাল পর্যন্ত। এরপর ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই সময়কে রিয়ালের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। এই সময় টানা তিন বার ট্রফি জিতেছিল তাঁরা। রিয়ালের সেই দলে খেলতে দেখা গিয়েছিল জিনেদিন জিদান, রোনাল্ডোর মতো একাধিক ফুটবল তারকাকে। ২০১৮ সালের পর ২০২২ সালে চ্যাম্পিয়ান্স লিগের চ্যাম্পিয়ান হয়েছিল রিয়াল। এবারে কী স্পেনের এই ক্লাবটি চ্যাম্পিয়ন হতে পারবে, সেটাই এখন দেখার।

অন্যদিকে ১৯৯৭ সালে একবারই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল বরুশিয়া ডর্টমুন্ড। ২০১৩ সালে ফাইনালে উঠেও হেরে গিয়েছিল এই জার্মান ক্লাবটি। ডর্টমুন্ড জার্মানির ঘরোয়া লিগ খারাপ খেললেও চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো, প্যারিস সঁ জঁরমের মতো ক্লাবকে হারিয়েছে তারা। এবারে কি ডর্টমুন্ড রিয়ালকে হারিয়ে সকলকে চমকে দিতে পারবে, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির