১০ উইকেট নেওয়ার প্রতিদান! দল থেকে বাদ পড়লেন আজাজ

আজাজ প্যাটেল, চলতি মাসের প্রথম সপ্তাহতেই এই নামটা জেনে গিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আজাজ প্যাটেল, চলতি মাসের প্রথম সপ্তাহতেই এই নামটা জেনে গিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। টেস্ট ম্যাচের এক ইনিংসে ১০টি উইকেট তুলে নিয়ে একাই টিম ইন্ডিয়াকে গুটিয়ে দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই কিউয়ি স্পিনার। জিমি লেকার, অনিল কুম্বলে পর বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছিলেন তিনি। শুধু তাই নয়, প্রথম ইনিংসে ভারতের ১০টি উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে শিকার করেছিলেন আরও ৪টি উইকেট। 

আর এটার ফলে আরও একটি অনন্য নজির গড়ে ফেলেছিলেন আজাজ। উপমহাদেশের মাটিতে কোনও টেস্ট ম্যাচে তিনিই হয়ে উঠেছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। নিউজিল্যান্ড ওই টেস্ট হেরে গেলেও আজাজের স্পেল কোনওদিনও ভোলার নয়। 

তবে এই সমস্ত কিছুর জন্য তাঁকে দুর্দান্ত প্রতিদান দিল কিউয়ি ক্রিকেট বোর্ড। যেটা আজাজ নিজে তো নয়ই, এমনকি সমর্থরাও কল্পনা করতে পারেননি। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে এই বাঁ হাতি স্পিনারকে বাদ দেওয়া হল। আগামী পয়লা জানুয়ারি থেকে টাইগারদের বিপক্ষে টেস্ট অভিযান শুরু করবে টম ল্যাথামের নেতৃত্বাধীন কিউয়িরা। তবে আশ্চর্যজনকভাবে স্কোয়াডে নাম নেই আজাজের। তবে কিউয়ি স্পিনার নিজে এই বিষয়ে কিছু বলতে চাননি।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড এই বিষয়ে বলেন, ‘অবশ্যই আজাজ একজন ভালো স্পিনার। ভারতের বিরুদ্ধে রেকর্ড গড়ার পর ওর বাদ যাওয়া নিয়ে কথা হবে সেটা স্বাভাবিক। তবে যখন যেমন পরিস্থিতি সেই অনুযায়ী দল বাছাই করা হয়’।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির