মরক্কোর কাছে হার বেলজিয়ামের, জ্বলছে ব্রাসেলস

গ্রেফতার বহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর কাছে বেলজিয়ামের পরাজয়ের জেরে জ্বলছে ব্রাসেলস। বেশ কয়েকটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পার্কিং স্পেসে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় রায়ট পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে তারা খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে। জ্বালিয়ে দেওয়া হয়েছে মরক্কোর পতাকা। রায়ট পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই খবর লেখা পর্যন্ত ঘটনায় কারও মৃত্যুর খবর নেই।

পুলিশের তরফ থেকে এই দাঙ্গার খবর দিতে গিয়ে বলা হয়েছে, মরক্কো-বেলজিয়াম ম্যাচ শেষ হওয়ার পরে পরে বেলজিয়ামের সমর্থকেরা রাস্তায় নেমে প্রতিবাদ দেখায়। আগুন লাগিয়ে দেয় বেশ কয়েকটি গাড়িতে। জ্বালিয়ে দেয় মরক্কোর পতাকা। রাজধানী ব্রাসেলস ছাড়াও বেলজিয়ামের অন্যান্য শহর থেকেও বিক্ষোভের খবর এসেছে। বিক্ষোভকারীরা সরকারি দফতরে ঢোকারও চেষ্টা করে। অশান্তির খবর পেয়ে নামানো হয় রায়ট পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটায়। বিক্ষোভকারীদের মাঝে পড়ে যান এক সাংবাদিক। কোনওরকমে পুলিশ ওই সাংবাদিককে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করে। তাঁর আঘাত লেগেছে। তবে আঘাত গুরুতর নয়।

উল্লেখ করা যেতে পারে, রবিবার বেলজিয়াম-মরক্কোর খেলা ছিল আল থুমামা স্টেডিয়ামে। দুই গোলে পরাজিত হয় বেলজিয়াম। বিশ্বকাপে এটাই সর্বশেষ অঘটন। ম্যাচ শেষ হওয়ার পরে পরে বেলজিয়ামের সমর্থেকরা রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে শুরু করে। 

আরও পড়ুন ফের অঘটন, মরক্কোর কাছে হার বেলজিয়ামের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL