চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জল্পনাই সত্যি হল, আইপিএলে লখনউয়ের নতুন অধিনায়ক পন্থ

নিজস্ব প্রতিনিধি : অবশ্য অধিনায়ক হওয়ার দৌড়ে রিষভের পাশাপাশি নাম উঠে এসেছিল নিকোলাস পুরান, মার্শ, মার্করাম ও মিলারের। নিলামে ২৭ কোটি টাকায় পন্থকে কেনা হয়। এছাড়া দলে রয়েছে নিকোলাস পুরান, রবি বিশনোই, মায়াঙ্ক যাদব, আয়ুশ বাদোনি এবং মোহসিন খান। তবে রিষভ পন্থকেই অধিনায়ক করা হবে এমন জল্পনাই ক্রিকেট অন্দরে শোনা যাচ্ছিল।

গত আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন পন্থ। তবে নিলামের আগে তাঁকে রিটেন করেনি দিল্লি। জানা গিয়েছিল, পন্থ নিজেই নাকি চেয়েছিলেন তাঁকে ছেড়ে দিক দিল্লি। যাতে তিনি নিলাম থেকে নতুন দলে যোগ দিতে পারেন।নিলামে আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে ২৭ কোটি টাকা দর ওঠে পন্থের।তাঁকে কিনে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কে এল রাহুলকে ছেড়ে দেওয়ার পর তারা নতুন এক নেতৃত্বের অপেক্ষায় ছিল। এখন থেকে লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্বের দায়িত্ব পন্থের কাঁধে। ক্রিকেটপ্রেমীরা পন্থকে ফের অধিনায়ক হিসেবে দেখে উচ্ছ্বসিত।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ