৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার, সুস্থতার পথে ঋষভ পন্থ

চিকিৎসক দীনশ পারদিওয়ালার নেতৃত্বে চিকিৎসকদের একটি দল ভারতীয় ক্রিকেটারের ডান পায়ে অস্ত্রোপচার (knee surgery) করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ৩ ঘন্টা ধরে সফল অস্ত্রোপচার (knee surgery) হল ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের (Rishabh Pant) । শুক্রবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে তাঁর ডান পায়ে অস্ত্রোপচার হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গাড়ি দুর্ঘটনায় ডান পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল ঋষভ পন্থের। শুক্রবার চিকিৎসক দীনশ পারদিওয়ালার নেতৃত্বে চিকিৎসকদের একটি দল ভারতীয় ক্রিকেটারের ডান পায়ে অস্ত্রোপচার (knee surgery) করেন। চিকিৎসক দীনশ পারদিওয়ালা কোকিলাবেন হাসপাতালের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সরাসরি যুক্ত। ক্রিকেটারদের শারীরিক ফিটনেসের ব্যাপারে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। তাঁর অধীনেই চিকিৎসাধীন রয়েছেন পন্থ। এদিন প্রায় টানা ৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় ভারতীয় ক্রিকেটারের। তবে অস্ত্রোপচার সফল হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হয়ে ওঠার পথে ঋষভ পন্থ। তবে অফিসিয়ালি হাসপাতালের তরফে ভারতীয় ক্রিকেট দলের সদস্যকে নিয়ে কোনও বুলেটিন দেওয়া হয়নি। ঋষভ পন্থের চিকিৎসার দায়িত্ব নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই তাঁর চিকিৎসা সংক্রান্ত আপডেট বোর্ডের (BCCI) তরফে জানানো হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)সূত্রের খবর, ঋষভ পন্থের চোটের ধরন অনুযায়ী তাঁর সেরে উঠতে অন্তত মাস চারেক লাগতে পারে। সব মিলিয়ে মাঠে ফিরতে আরও ৬ মাসের অপেক্ষা। প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর ভোরে দিল্লি থেকে দেহরাদুন যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ। তাঁর গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই গাড়িটি দাউ-দাউ করে জ্বলতে থাকে। কোনওক্রমে উইন্ডস্ক্রিন ভেঙে বাইরে বেরিয়ে আসেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে দেহরাদুনের এক ব্বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকি‍ৎসায় তেমন উন্নত না হওয়ায় পন্থকে দেহরাদুন থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে মুম্বইয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা