নিজের সুস্থতার খবর নিজেই জানালেন ঋষভ

Share:

নিজস্ব প্রতিনিধি: চোটগ্রস্ত ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। গত বুধবার সোশ্যাল মিডিয়ায় ঋষভ একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে ভারতের এই তরুণ ক্রিকেটারটি জিমনাশিয়ামে নিজেকে ব্যস্ত রেখেছেন। এবং নিজে যে খুব তাড়াতাড়ি চোট সারিয়ে উঠছেন তা ঋষভ নিজেই জানান। পন্থের এই খবরে খুশির হাওয়া ভারতীয় ক্রিকেট মহলে।

উল্লেখ্য, ভারতের এই তরুণ উইকেটরক্ষক বিগত বেশ কয়েক মাস আগে উত্তরপ্রদেশের রুড়কির কাছে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। তারপর সেখান থেকে তাঁকে সুস্থ করে তুলতে অপারেশনও করেন চিকিৎসকরা। বর্তমানে ঋষভ ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। হয়তো খুব শীঘ্রই ধীরে ধীরে রিহ্যাব-এর জন্য মাঠেও নামবেন তিনি। কেননা এর আগে সোশ্যাল মিডিয়াতেই ঋষভ নিজেই পোস্ট করেছিলেন সাঁতার কাটার ছবি। এবার জিমের ছবি পোস্ট করে তাঁর সুস্থতার বার্তা দিলেন ঋষভ।

চলতি আইপিএল-এ তাঁর দল দিল্লি ক্যাপিটালস-এর হয়েও খেলতে পারেননি তিনি। ফলে ঋষভের অভাব প্রতিটা মুহূর্তেই অনুভব করেছে দিল্লি ক্যাপিটালস। তাই নিজে মাঠে না নামতে পারলেও, সহ খেলোয়াড়দের উৎসাহিত করতে তিনি স্বয়ং মাঠে উপস্থিত ছিলেন। যা দেখে খুশি দিল্লি ক্যাপিটালস-এর টিম ম্যানেজমেন্টও।

সামনেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলবে। ওভালে সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। সেই দলেও চোটের কারণে স্থান পাননি বছর ২৫-এর ঋষভ। তবে তা নিয়ে চিন্তিত নন তরুণ উইকেটরক্ষকটি।

তারপরই অক্টোবরে ভারতের মাঠে আয়োজিত হবে বিশ্বকাপ ক্রিকেট। সেই টুর্নামেন্টেই ফের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরতে চাইছেন দিল্লির এই তরুণ উইকেটরক্ষক। পাশাপাশি লক্ষ্য আছে এশিয়া কাপেও খেলার।

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর