টি ২০-তে কোহলি, বাবরকে ছাপিয়ে নয়া রেকর্ড রিজওয়ানের

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ ক্রিকেটে বাবর আজম, বিরাট কোহলিকে ছাপিয়ে নয়া বিশ্বরেকর্ড গড়লেন মোহাম্মদ রিজওয়ান। টি ২০-তে দ্রুততম তিন হাজার রান করে ফেললেন তিনি। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই এই রেকর্ড গড়েছেন রিজওয়ান।

শনিবার তিন হাজার থেকে ১৯ রান কম নিয়ে খেলতে নেমেছিল রিজওয়ান। নিউজিল্যান্ডের ৯০ রান তাড়া করতে নেমে খুব সহজেই লক্ষ্যপূরণ করে ফেলে পাকিস্তান। এই ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকায় খেলতে দেখা যায় মোহাম্মদ রিজওয়ানকে। ৩৪ বলে ৪৫ রানের একটি ইনিংস খেলেন উইকেটকিপার-ব্যাটসম্যান। এরফলে নিজের ক্যারিয়ারের ৭৯তম ইনিংসেই তিন হাজার রানের গণ্ডি পেরিয়ে যান এই পাকিস্তানি ব্যাটসম্যান। এর আগেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ ইনিংস খেলার রেকর্ড রয়েছে মোহাম্মদ রিজওয়ানের। ২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ের সুযোগ পেয়ে ৮৯ রান করেছিলেন রিজওয়ান।

এতদিন দ্রুততম তিন হাজার রান করার রেকর্ড ছিল বাবর আজম ও বিরাট কোহলির। ৮১তম ইনিংসে এই দুই ব্যাটসম্যান তিন হাজার রানের গণ্ডি টপকালেন। পাশাপাশি টি ২০ ফরম্যাটে তিন হাজার রান রয়েছে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ভারতের রোহিত শর্মা ও আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের