ট্রফির ভিত্তিতেই অধিনায়ক করা হয়েছে রোহিতকে, জানিয়ে দিলেন সৌরভ

চলতি সপ্তাহেই ওয়ান ডে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিরাট কোহলিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহেই ওয়ান ডে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। টি-২০ দলের নেতৃত্ব আগেই ছেড়েছিলেন তিনি। এবার ওডিআই টিমের নেতাও থাকা হল না। তাঁকে সরিয়ে রোহিত শর্মার কাঁধে ওয়ান ডে দলের অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।  কুড়ি-বিশের ফরম্যাটে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে নিউজিল্যান্ড সিরিজেই অভিষেক হয়ে গিয়েছে হিটম্যানের। 

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেই ওয়ান ডে সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন রোহিত। আর শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই ভারতীয় দলকে পরিচালনা করবেন বিরাট। আর এই বিষয়টা একদমই মেনে নিতে পারছেন না কিং কোহলির ফ্যানরা। তারা সোশ্যাল মিডিয়াজুড়ে বোর্ড প্রেসিডেন্টকে নানাভাবে তুলোধনা করতে শুরু করে দিয়েছেন। 

তবে কোহলিকে কেন সরানো হয়েছে তা নিয়ে আরও একবার মুখ খুললেন বিসিসিআই সভাপতি। তাঁর মতে, আইপিএল এবং এশিয়া কাপে ট্রফির ভিত্তিতেই রোহিতের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

একটি সাক্ষাতকারে সৌরভ বলেন, ‘আইপিএলের মতো টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে রোহিতের রেকর্ড অসাধারণ। ওর ক্যাপ্টেন্সিতেই পাঁচবার ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। বছর দু’য়েক আগে এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিল। কোহলিকে ছাড়াই ওই টুর্নামেন্ট পকেটে পুরে নিয়েছিল ভারত। কোহলি একা অপরিহার্য নয়। আশা করছি, সবকিছু ঠিকঠাকই থাকবে’।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির