এই মুহূর্তে




আফ্রিদিকে পিছনে ফেলে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার ‘বিশ্ব রেকর্ড’ রোহিতের

নিজস্ব প্রতিনিধি: ফের এক বিশ্ব রেকর্ড নিজের ঝুলিতে ভরলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা । পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে পিছনে ফেলে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত শর্মা । ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি  রবিবার (৩০ নভেম্বর) রাঁচিতে চলছে। সেখানেই ‘বিশ্ব রেকর্ড ভেঙে’ নতুন ‘বিশ্ব রেকর্ড’ গড়লেন ভারতের হিটম্যান।

ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন যারা

রোহিত শর্মা – ২৬৯ ইনিংসে ৩৫২*

শহীদ আফ্রিদি- ৩৬৯ ইনিংসে ৩৫১টি ছক্কা

ক্রিস গেইল- ২৯৪ ইনিংসে ৩৩১টি ছক্কা

সনাথ জয়সুরিয়া- ৪৩৩ ইনিংসে ২৭০টি ছক্কা

এমএস ধোনি- ২৯৭ ইনিংসে ২২৯টি ছক্কা

রবিবার রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক । তিনি পাকিস্তানের শাহিদ আফ্রিদির দীর্ঘস্থায়ী রেকর্ড ভেঙে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়েন। রোহিত ৩৪৯টি ছক্কা মেরে ম্যাচ শুরু করেন এবং আফ্রিদির সর্বাধিক ছক্কার রেকর্ডের (৩৫১) পিছনে ফেলে দিয়েছেন। সুব্রায়েনের ওভারে দুটি ছক্কা মেরে তিনি আফ্রিদির রেকর্ডের সমান হন এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০টি ছক্কা মারার ক্ষেত্রে দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে উঠেছেন। ২০তম ওভারে মার্কো জ্যানসেনের বলে তৃতীয় ছক্কা মেরে তালিকার শীর্ষে উঠে এসেছেন রোহিত। এদিন দারুন ফর্মে ছিলেন রোহিত-কোহলি। জুটি গড়েছেন ১৩৬ রানের। কেবল ওয়ানডেতে নয় টি-টোয়েন্টিতেও রোহিতের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড রয়েছে। সামগ্রিকভাবে, আন্তর্জাতিক ক্রিকেটে, হিট-ম্যানের ৬৪২টি ছক্কা রয়েছে। তিনি দ্বিতীয় সেরা ক্রিস গেইলের চেয়ে অনেক এগিয়ে, যার ওয়েস্ট ইন্ডিজের ক্যারিয়ারে ৫৫৩টি ছক্কা ছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ওয়াসিম আক্রামকে টপকে গেলেন মিচেল স্টার্ক

এমবাপের জোড়া গোলে বড় জয় রিয়ালের

রানের পাহাড় গড়েও বোলারদের জঘন্য বোলিংয়ে প্রোটিয়াদের কাছে হারলেন রাহুলরা

৫৩ তম সেঞ্চুরি করে নজির গড়লেন বিরাট, স্বামীর সাফল্যে উচ্ছ্বসিত অনুষ্কা

প্রোটিয়াদের বিরুদ্ধে টি টোয়েন্টির দলে ফিরলেন হার্দিক, ঠাঁই হল না রিঙ্কু সিংহের

রুতুরাজ-বিরাটের জোড়া শতরান, প্রোটিয়াদের ৩৫৯ রানের লক্ষ্য দিল রাহুল বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ