‘কথা হবেই, আমার কাজ খেলে যাওয়া,’ অবসর প্রসঙ্গে বার্তা রোহিতের

Share:

নিজস্ব প্রতিনিধি: লর্ডসের মাঠেই জার্নি শেষ রোহিত শর্মার! গত সপ্তাহ থেকে আচমকাই এই খবরে শোরগোল পড়ে যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে খেলেই নাকি অবসর নেবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এই খবরই বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছিল। যদিও সেই সব খবর আদপে ভুয়ো। অবসরের জল্পনা উড়িয়ে দিয়ে রোহিত শর্মা আজ, সোমবার বলেন, ‘ব্যাট হাতে পারফর্ম করাই আমার কাজ। মাঠে নামা আর দেশের হয়ে প্রতিনিধিত্ব করা, এটাই আমার প্রধান লক্ষ্য। ক্রিকেটে অভিষেকের পর থেকে আমাকে এটাই করতে বলা হয়েছিল। সেইটাই মন দিয়ে করে যাব।’

তিনি আরও বলেন, ‘অভিষেকের সময় থেকেই নানা রকম কথাবার্তা বা গুঞ্জন চলে আসছে। যতদিন আমি খেলব, ততদিন এসব গুঞ্জনও থাকবে। এতে আমার কিছু যায় আসে না। আসল ব্যাপার হল মাঠে নেমে আমি কি করছি। দলের সাফল্যে অবদান রাখার চেষ্টা করাই আমার একমাত্র লক্ষ্য। কোলাহল না থাকলে কোনও মজাই নেই। ওরা বাইরে থেকে কথা বলবে আর আমি মাঠে নেমে কাজ করে যাব।’ অর্থাৎ অবসরের সমস্ত জল্পনা উড়িয়ে নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন রোহিত। কোনও কোচ বা বোর্ড নয়, রোহিত নিজেই অবসরের সিদ্ধান্ত নেবেন। অন্তত তাঁর কথাতে এটা স্পষ্ট হয়ে গেল। গতকাল, রবিবার লর্ডসের মাঠে নিজের জাত চেনেন হিটম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রান তাড়া করতে নেমে সেঞ্চুরি হাঁকান রোহিত। ১১০ বলে ১৩৮ রান করেন তিনি।

আরও পডুন: ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনে…’, আর্জেন্টিনার হারের পর মেসিকে আবেগঘন বার্তা অমিতাভের

রোহিতের অবসর নিয়ে দুদিন আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছিল বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, ‘রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে নানা জল্পনা-কল্পনা চলছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই যে, রবিবার লর্ডসে রোহিত তার শেষ ম্যাচটি খেলবেন, এমন কোনও আলোচনা হয়নি। রোহিত ভারতীয় ওয়ান-ডে দলের একজন নিয়মিত সদস্য। দলের পরিকল্পনায় যতদিন তিনি থাকবেন, ততদিন তিনি দেশের হয়ে ক্রিকেট খেলে যাবেন। লর্ডসের ওয়ানডে ম্যাচটিই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ হবে না।’

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর