‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনে…’, আর্জেন্টিনার হারের পর মেসিকে আবেগঘন বার্তা অমিতাভের

আর্জেন্টিনার অন্যতম সমর্থক তিনিও। ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার অপ্রত্যাশিত হারে বিশ্বজুড়ে ভেঙে পড়েছেন লিওনেল মেসির ভক্তরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণত রবিবার দিনগুলোতে মেগাস্টার অমিতাভ বচ্চন খুবই ব্যস্ত থাকেন। তিনি তাঁর ‘জলসা’র বাড়ির সামনে ভক্তদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে হাসিমুখে কথা বলেন। পোজ দিয়ে ছবিও তোলেন। ছবি-ভিডিও সবটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু গতকাল রবিবার (১৯ জুলাই) দিনটা ছিল অমিতাভের  কাছে খানিকটা অন্যরকম। খুব ব্যস্ততম দিন কেটেছে তাঁর। দিনটা শুরু করেছিলেন ‘জলসা’-র বাইরে জড়ো হওয়া ভক্তদের সঙ্গে চিরাচরিত সাক্ষাৎ পর্বের মাধ্যমে, শেষ করেছেন বহু প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ ফাইনাল দেখে। আর্জেন্টিনার অন্যতম সমর্থক তিনিও। ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার অপ্রত্যাশিত হারে বিশ্বজুড়ে ভেঙে পড়েছেন লিওনেল মেসির ভক্তরা। ১-০ গোলের স্পেনের কাছে হেরে গিয়েছে মেসির দল। এটাই মেসির শেষ ফিফা বিশ্বকাপ ছিল। এরপর তিনি অবসর নিচ্ছেন।

যাই হোক, আর্জেন্টিনার এই হারে প্রতিক্রিয়া জানিয়েছেন অমিতাভ বচ্চন। কিংবদন্তি ফুটবলার মেসিকে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘খেলা শেষ। স্পেন চ্যাম্পিয়ন আর মেসি হেরে গেল। আবেগের অশ্রু। দুঃখজনক। কিন্তু প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এই দিনটি আসে। তবে সাফল্যের শিখরে পৌঁছলে তুমি দেখবে তোমার চেয়েও ভাল খেলোয়াড় আছে। তোমার প্রতি যে ভালবাসা উজাড় করে দিয়েছে ভক্তরা, তা গ্রহণ করো। সেই গৌরবে শান্তিতে থাকো।’

 

প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালে, ৯০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও কোনও দল গোল করতে পারেনি। অবশেষে বাড়তি সময় ১০৬ মিনিটে পৌঁছে ম্যাচের একমাত্র গোলটি করেন স্পেনের খেলোয়াড় ফেরান তোরেস। যেন নায়ক হিসেবে আবির্ভূত হন তিনি। ২০১০ সালের পর ২০২৬ সালে ইয়ামেলের হাত ধরে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল স্পেন। অপ্রত্যাশিত হার হল আর্জেন্টিনার। খেলা দেখে আজ সকাল সাড়ে পাঁচটায় ঘুমোতে যান অমিতাভ, সেটাও ব্লগে উল্লেখ করেছেন তিনি। ৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চন প্রমাণ করে চলেছেন যে বয়স কেবলই সংখ্যা। এই বয়সেও তাঁর অটল কর্মনিষ্ঠা দিয়ে ভক্তদের মুগ্ধ করছে। অমিতাভ বচ্চন বর্তমানে তাঁর ২০২৪ সালের ব্লকবাস্টার ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল এবং আসন্ন কোর্টরুম ড্রামা ‘সেকশন ৮৪’-এর শুটিং করছেন। এছাড়া ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র ১৮তম সিজনের সঞ্চালনার জন্যেও তিনি প্রস্তুত। যেটি ১০ অগস্ট থেকে শুরু হচ্ছে।

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?