৪৫ মিনিটের টানা অনুশীলন রোহিতের, অ্যাডিলেড ম্যাচে রান তোলাই লক্ষ্য হিটম্যানের

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ সময় পর ময়দানে নেমেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তবে মাঠে ফিরলেও ভারতের হিটম্যান ফিরতে পারেননি সেই চেনা ছন্দে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে এক দিনের ম্যাচে রান পাননি তিনি। এতেই চাপ বেড়েছে রোহিত শর্মার। তবে এবার অ্যাডিলেডে রান না নিয়ে ফিরতে একেবারেই রাজি নন হিটম্যান। ঠিক এই কারনেই টানা ৪৫ মিনিট ব্যাটিং অনুশীলন করলেন রোহিত শর্মা। ভারতীয় দলের নেট প্র্যাকটিসের সময় সেখানে হাজির ছিলেন রোহিত শর্মা।

বুধবার ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল। সেখানে রোহিত শর্মা না আসলেও ক্ষতি ছিল না। তবে নিজের জায়গা ধরে রাখার ক্ষেত্রে তিনি কোনও জায়গাই ছাড়তে রাজি নন। লক্ষ্য একটাই অ্যাডিলেডে রানের পাহাড় গড়া। রোহিত শর্মা খুব ভালো করেই জানেন যে, যদি এই সিরিজে ভালো খেলতে না পারেন তাহলে হয়ত আর দেশের জার্সি আর গায়ে চড়ানো হবে না। তাই সময়ের আগেই অনুশীলন করতে মাঠে হাজির হয়ে যান। নেটে ছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর ও থ্রোডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানি এবং রাঘবেন্দ্র । যে নেটে রোহিত প্রথমে অনুশীলন করতে নামেন সেই জায়গা স্যাঁতসেতে ছিল। বল ঠিকঠাক লেংথে না পড়ায় কোচ গম্ভীর বুঝতে পারেন এভাবে খেললে রোহিতের চোট লাগতে পারে, তাই রোহিতকে পাশের নেটে যাওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গেই রোহিতের অনুশীলনের দিক থেকে নজর সরাননি একেবারেই।

তবে বুধবার ঐচ্ছিক অনুশীলনে দেখা যায়নি বিরাট কোহলি, শুভমন গিলদের। তবে নেটে ছিলেন কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণরা। অনুশীলন করলেও ম্যাচে কুলদীপ যাদবের জায়গা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে এদিন আরও একটি নজরকাড়া বিষয় ছিল শস্বী জয়সওয়ালের উপস্থিতি। যশস্বীকে বুধবার অনুশীলনের পর ডাকেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তাঁর ও গম্ভীরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় যশস্বীকে। এই কথাবার্তার পরেই রোহিত ও যশস্বীর ভবিষ্যৎ নিতে তীব্র জল্পনা শুরু হয়েছে। বহু অনুগামী চাইছেন ২০২৭ ক্রিকেট বিশ্বকাপে রোহিত-কোহলিকে দেখতে। তারা থাকবেন কিনা সেই উত্তর দেবে সময়ই।

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের